জাতীয় দলের ক্রিকেটাররা আইপিএলে ব্যস্ত থাকায় তারুণ্য নির্ভর দল নিয়ে ঢাকায় এসে; টাইগারদের প্রথম ওয়ানডেতে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে, সেই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় ব্লাক ক্যাপসরা।রোববার মিরপুরে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড দলের তারকা ক্রিকেটার নাথান স্মিথ বলেন, বাংলাদেশ অনেক শক্তিশালী দল। নিউজিল্যান্ড দল হিসেবে আমরা সব কন্ডিশনে মানিয়ে নিতে চাই। আমরা এমন দল নিয়ে এসেছি যারা পূর্ণ শক্তির নয়, তবে এখানে এসে অভিজ্ঞতা নিতে পারছে। এর ফলে দলের গভীরতা বাড়ছে। নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য ভালো ব্যাপার।
তিনি আরও বলেন, এখানকার কন্ডিশন এবং উইকেটে খেলে আমরা অভ্যস্ত নই। ফলে আগের ম্যাচে বাংলাদেশকে চাপে ফেলতে পারাটা ছিল আমাদের জন্য দারুণ আনন্দের ব্যাপার। তবে সিরিজ জিততে পারলে আমাদের জন্য বিশাল ব্যাপার হবে।
স্মিথ বলেন, দুজন স্পিনার দারুণ বল করেছে। জেডন লিনক্স কয়েক বছর ধরেই ঘরোয়াতে দারুণ করছে। এমন কন্ডিশন তার জন্য আরও ভালো হয়েছে। সে মিচেল স্যান্টনারের কারণে এতদিন সুযোগ পায়নি। লেনক্স দারুণ বল করেছে। সে বিশ্বের অন্যতম সেরা বোলার এখন। ফক্সি (ফক্সক্রফট) ওয়ানডেতে প্রথমবার বল করে কোয়ালিটি ওভার করেছে। দারুণ ব্যাপার ছিল। তারা যে প্ল্যানে, লাইন এবং লেন্থে বল করে ব্যাটারদের চাপে ফেলেছে, এগুলো দেখাটা দুর্দান্ত ছিল।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন