দৈনিক উত্তরের নিউজ
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

জবিতে ছাত্রদলের বর্ণাঢ্য বর্ষবরণ, নজর কেড়েছে ঐতিহ্যবাহী হাড়িভাঙা

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল। মঙ্গলবার (১৪ এপ্রিল) বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক আড্ডার পাশাপাশি সবার নজর কেড়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘হাড়িভাঙা’ প্রতিযোগিতা। এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের পদচারণায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা, শুভেচ্ছা বিনিময় ও সংগীতানুষ্ঠানের পর শুরু হয় ছাত্রদলের আয়োজনে হাড়িভাঙা খেলা। 

এতে চোখে কাপড় বেঁধে লাঠি হাতে লক্ষ্যভেদে নামেন সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের কর্মীরা। আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া এই লোকজ খেলাটি দেখতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উৎসুক শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হাড়ি ভাঙার প্রতিটি সফল ও ব্যর্থ চেষ্টায় উপস্থিত দর্শকদের তালি আর হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ। 

আয়োজন সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের কাছে দেশীয় কৃষ্টি ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরতেই আমরা এই গ্রামীণ খেলার আয়োজন করেছি। রাজনীতির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে একটি সমৃদ্ধ ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’ 

এসময় ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, শাহরিয়ার হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন।এছাড়া হাড়িভাঙা খেলা শেষে ছাত্রদলের আয়োজনে বালিশ খেলা ও কুইজ প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা শেষে বুধবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জবিতে ছাত্রদলের বর্ণাঢ্য বর্ষবরণ, নজর কেড়েছে ঐতিহ্যবাহী হাড়িভাঙা

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল। মঙ্গলবার (১৪ এপ্রিল) বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক আড্ডার পাশাপাশি সবার নজর কেড়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘হাড়িভাঙা’ প্রতিযোগিতা। এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের পদচারণায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা, শুভেচ্ছা বিনিময় ও সংগীতানুষ্ঠানের পর শুরু হয় ছাত্রদলের আয়োজনে হাড়িভাঙা খেলা। 

এতে চোখে কাপড় বেঁধে লাঠি হাতে লক্ষ্যভেদে নামেন সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের কর্মীরা। আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া এই লোকজ খেলাটি দেখতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উৎসুক শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হাড়ি ভাঙার প্রতিটি সফল ও ব্যর্থ চেষ্টায় উপস্থিত দর্শকদের তালি আর হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ। 

আয়োজন সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের কাছে দেশীয় কৃষ্টি ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরতেই আমরা এই গ্রামীণ খেলার আয়োজন করেছি। রাজনীতির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে একটি সমৃদ্ধ ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’ 

এসময় ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, শাহরিয়ার হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন।এছাড়া হাড়িভাঙা খেলা শেষে ছাত্রদলের আয়োজনে বালিশ খেলা ও কুইজ প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা শেষে বুধবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ