দৈনিক উত্তরের নিউজ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি ধরা হয়েছে ৮,৭৬৪,৬১৫ মার্কিন ডলার (১০৭ কোটি ৮৮ লাখ টাকা), যা ২০২৪ সালের আসরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। 

২০২৪ সালে ১০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট প্রাইজমানি হিসেবে ৭,৯৫৮,০৭৭ ডলার (প্রায় ৯৭ কোটি ৯৬ লাখ টাকা) দেওয়া করা হয়েছিল। এবার প্রথমবারের মতো দলসংখ্যা বাড়িয়ে ১২টি করা হয়েছে।

বিশ্বকাপে প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ২,৩৪০,০০০ ডলার (২৮ কোটি ৮০ লাখ টাকা) ও রানার-আপ দল পাবে ১,১৭০,০০০ ডলার (১৪ কোটি ৪০ লাখ টাকা)। সেমিফাইনালে হারা দুই দল পাবে ৬৭৫,০০০ ডলার (প্রায় ৮ কোটি ৩১ লাখ টাকা) করে, আর গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দেয়া হবে ৩১,১৫৪ ডলার (৩৮ লাখ ৩৫ হাজার টাকা)। এছাড়া, অংশগ্রহণকারী প্রতিটি দল ন্যূনতম ২৪৭,৫০০ ডলার (৩ কোটি ৪৬ হাজার টাকারও বেশি) করে পাবে।

আইসিসির সিইও সংযোগ গুপ্ত বলেন, নারী ক্রিকেটের দ্রুত উন্নতি এবং এই প্রাইজমানি বৃদ্ধি বিশ্ব ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক ও বৈশ্বিক করতে আইসিসির প্রতিশ্রুতিরই প্রতিফলন। 

তিনি আরও বলেন, 'নারী ক্রিকেটের প্রসার দিন দিন বাড়ছে। বিনিয়োগ ও সুযোগ বৃদ্ধির মাধ্যমে নারী খেলোয়াড়দের প্রভাবও বিশ্বমঞ্চে আরও শক্তিশালী হচ্ছে। এই টুর্নামেন্ট শুধু দর্শকসংখ্যা ও সম্প্রচারের রেকর্ডই গড়বে না, বরং সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে।'

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি ধরা হয়েছে ৮,৭৬৪,৬১৫ মার্কিন ডলার (১০৭ কোটি ৮৮ লাখ টাকা), যা ২০২৪ সালের আসরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। 

২০২৪ সালে ১০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট প্রাইজমানি হিসেবে ৭,৯৫৮,০৭৭ ডলার (প্রায় ৯৭ কোটি ৯৬ লাখ টাকা) দেওয়া করা হয়েছিল। এবার প্রথমবারের মতো দলসংখ্যা বাড়িয়ে ১২টি করা হয়েছে।

বিশ্বকাপে প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ২,৩৪০,০০০ ডলার (২৮ কোটি ৮০ লাখ টাকা) ও রানার-আপ দল পাবে ১,১৭০,০০০ ডলার (১৪ কোটি ৪০ লাখ টাকা)। সেমিফাইনালে হারা দুই দল পাবে ৬৭৫,০০০ ডলার (প্রায় ৮ কোটি ৩১ লাখ টাকা) করে, আর গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দেয়া হবে ৩১,১৫৪ ডলার (৩৮ লাখ ৩৫ হাজার টাকা)। এছাড়া, অংশগ্রহণকারী প্রতিটি দল ন্যূনতম ২৪৭,৫০০ ডলার (৩ কোটি ৪৬ হাজার টাকারও বেশি) করে পাবে।

আইসিসির সিইও সংযোগ গুপ্ত বলেন, নারী ক্রিকেটের দ্রুত উন্নতি এবং এই প্রাইজমানি বৃদ্ধি বিশ্ব ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক ও বৈশ্বিক করতে আইসিসির প্রতিশ্রুতিরই প্রতিফলন। 

তিনি আরও বলেন, 'নারী ক্রিকেটের প্রসার দিন দিন বাড়ছে। বিনিয়োগ ও সুযোগ বৃদ্ধির মাধ্যমে নারী খেলোয়াড়দের প্রভাবও বিশ্বমঞ্চে আরও শক্তিশালী হচ্ছে। এই টুর্নামেন্ট শুধু দর্শকসংখ্যা ও সম্প্রচারের রেকর্ডই গড়বে না, বরং সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে।'

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ