দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

খানসামায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

নবীন বরণে ব্যতিক্রমী উদ্যোগ বিএইউএসটি এআইএস বিভাগের

দায়িত্ব থেকে পদত্যাগ, কারণ জানালেন ভারতের শিক্ষামন্ত্রী

বেরোবির  লাইব্রেরীর ওয়াসরুম, গ্যারেজ ও আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ছাত্রদল নেতা মাসুদের নেতৃত্বে স্মারকলিপি প্রদান

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক্ষক

বেরোবিতে দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও  অনিয়ম তদন্তের দাবি

বেরোবিতে পদোন্নতির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি:উপাচার্যকে ব্যর্থ প্রশাসক ঘোষণা

জবি উপাচার্যকে বিতর্কিত করতে সক্রিয় একটি মহল

শহীদ সাজিদের কবর জিয়ারত করলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো রইছ উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তার প্রশাসনিক কার্যক্রম শুরু করেছেন।

আজ শুক্রবার (২৭ মার্চ ২০২৬) জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী শহীদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত করেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। এসময় তার নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জকসু ও সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ৮টায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্যরা টাঙ্গাইলে শহীদ সাজিদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছে তারা শহীদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে তার আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সবাই।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, “যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। শহীদ সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গর্বিত সন্তান। তার আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

উল্লেখ্য, জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ ছিলেন ইকরামুল হক সাজিদ। তার আত্মত্যাগ বিশ্ববিদ্যালয় পরিবারে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে।

এর আগে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শহীদ সাজিদের কবর জিয়ারত করলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো রইছ উদ্দিন

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তার প্রশাসনিক কার্যক্রম শুরু করেছেন।

আজ শুক্রবার (২৭ মার্চ ২০২৬) জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী শহীদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত করেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। এসময় তার নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জকসু ও সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ৮টায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্যরা টাঙ্গাইলে শহীদ সাজিদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছে তারা শহীদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে তার আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সবাই।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, “যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। শহীদ সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গর্বিত সন্তান। তার আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

উল্লেখ্য, জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ ছিলেন ইকরামুল হক সাজিদ। তার আত্মত্যাগ বিশ্ববিদ্যালয় পরিবারে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে।

এর আগে গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ