আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত ই খুদা, পিপিএম- মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ২৭/০২/২০২৬ খ্রিঃ বরগুনা জেলার বরগুনা সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এসআই (নিরস্ত্র) সুশীল কুমার দাস, সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা থানার ০২নং গৌরিচন্না ইউনিয়নের দক্ষিন খাজুরতলা সাকিনে গোমস্তা সড়ক এর পূর্ব মাথায় তিন রাস্তার মোড় কবিরের বসত ঘরের বিপরীতে দক্ষিন পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১.মোঃ জসিম মীর (৩৩), ২. মোঃ খলিল মীর (২৫), ৩. মোঃ তরিকুল ইসলাম তপু (৩৫), থানা ও জেলা বরগুনা 'কে ১৫ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য ৩০০×১৫= ৪,৫০০ (চার হাজার পাঁচশত) টাকা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গোয়েন্দা শাখার এস,আই সুশীল কুমার দাস জানিয়েছেন আগামী দিনেও মাদকের অভিযান চলমান থাকবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন