দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইগাতীতে দুই শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে ইফতার সামগ্রী পেল দুই শতাধিক অস্বচ্ছল পরিবার। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)স্থানীয় উত্তরণ পাবলিক স্কুল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’নামে একটি সংগঠনের ব্যবস্থাপনায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। জানা গেছে,আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় উপজেলার দুই শতাধিক পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ছোলা বুট,ডাল, তেল,আলু,পেঁয়াজ,লবণ,মুড়ি ও চিনি। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদর ইউপি সদস্য মো.জাহিদুল হক মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খান মক্কু। এছাড়া আয়োজক সংগঠনের সদস্য,সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও সদর ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির বলেন, ‘রমজান সহমর্মিতা ও ত্যাগের মাস। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র মাহে রমজানে ছিন্নমূল, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের অধিকাংশই ইফতার সামগ্রী ক্রয় করার সামর্থ্য হয় না। তাই কিছু সংখ্যক মানুষের মাঝে ড.জাফর ইকবালের আর্থিক সহায়তায় আমাদের সংগঠনের ব্যবস্থাপনায় আজকে (শুক্রবার) ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।’

তিনি আরো বলেন,একজন মানুষ যখন অন্য একজন মানুষের মুখে হাসি ফোটাতে পারে,তখন সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি। হয়তো এই সামান্য ইফতার সামগ্রী কারো পরিবারের জন্য স্বস্তির কারণ হবে, কারো রোজা পালনকে সহজ করবে এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। আমাদের প্রত্যাশা শুধু রমজানেই নয়,বছরের প্রতিটি সময় আমরা যেন মানবিকতার হাত বাড়িয়ে দিতে পারি। সমাজের কল্যাণে সবাই মিলে মিশে কাজ করলে একটি সুন্দর,সহমর্মী ও সুখী সমাজ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ঝিনাইগাতীতে দুই শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ