দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

দায়িত্ব থেকে পদত্যাগ, কারণ জানালেন ভারতের শিক্ষামন্ত্রী

বেরোবির  লাইব্রেরীর ওয়াসরুম, গ্যারেজ ও আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ছাত্রদল নেতা মাসুদের নেতৃত্বে স্মারকলিপি প্রদান

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক্ষক

বেরোবিতে দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও  অনিয়ম তদন্তের দাবি

বেরোবিতে পদোন্নতির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি:উপাচার্যকে ব্যর্থ প্রশাসক ঘোষণা

জবি উপাচার্যকে বিতর্কিত করতে সক্রিয় একটি মহল

নওগাঁয় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, জবি শাখার মৌন মিছিল

জবি ক্যারিয়ার ক্লাবের দায়িত্বে তামীম ও রাতুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি)-এর ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন প্রেসিডেন্সিয়াল প্যানেল ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি কে এম তামীম রহমান ও সাধারণ সম্পাদক রাব্বানী রাসা রাতুল। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স কক্ষে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী প্যানেলকে সংবর্ধনা ও নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ইতিহাসের প্রথম প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (jnucc.org) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম,পিএইচডি বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সবসময় নানা উদ্বেগ ও প্রত্যাশা নিয়ে কাজ করতে হয়, যার ফলে অনেক সময় সৃজনশীল কাজের সুযোগ সীমিত হয়ে পড়ে। তবে ক্যারিয়ার ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ছাত্র সংসদের সাথে সমন্বয় করে নিয়মিত পেশা মেলার আয়োজন করা উচিত। জবি প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।"

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন তার বক্তব্যে বলেন, "সীমিত সুযোগের মধ্যেও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় ক্যারিয়ার ক্লাব একটি প্রাণবন্ত সংগঠন হিসেবে বড় পরিসরের কার্যক্রম সফ লভাবে বাস্তবায়ন করেছে।" তিনি মানসম্মত শিল্প-প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধির আশ্বাস দেন এবং নতুন কমিটিকে সঠিক লক্ষ্য ও দলগত প্রচেষ্টার মাধ্যমে পূর্বসূরিদের ছাড়িয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ক্লাবের মডারেটর ও অন্যতম প্রতিষ্ঠাতা মো. শফিকুল ইসলাম ২০১২ সালের স্মৃতিচারণ করে বলেন, জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সেই সন্ধিক্ষণে এক ধরনের পরিচয় সংকট ও বঞ্চনা থেকে তারা এই ক্লাবটি শুরু করেছিলেন। প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলাই ছিল তাদের মূল লক্ষ্য।

বিদায়ী সভাপতি শাহরিয়ার ইমন শিক্ষার্থীদের কর্মসংস্থানের রূঢ় বাস্তবতার কথা তুলে ধরে বলেন, "সরকারি চাকুরির বাজার সীমিত হওয়ায় আমাদের বেসরকারি খাতের বিশাল সুযোগ কাজে লাগাতে হবে। আমাদের শিক্ষার্থীরা যাতে করপোরেট বিশ্বে ভালো অবস্থানে যেতে পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানো প্রয়োজন।"

 বিদায়ী সাধারণ সম্পাদক মো. ইরফান হোসাইন বিগত দিনের সফল আয়োজনে প্রশাসনের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মডারেটর মো. শফিকুল ইসলাম ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ প্রেসিডেন্সিয়াল প্যানেল ঘোষণা করেন। অনুষ্ঠানে বিদায়ী প্যানেল ও ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়।

মুক্তা বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের সাবেক থেকে বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি কে এম তামীম রহমান ও সাধারণ সম্পাদক রাব্বানী রাসা রাতুল পূর্বসূরিদের আদর্শ ও শিক্ষা কাজে লাগিয়ে ক্লাবকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। উৎসবমুখর পরিবেশে ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

জবি ক্যারিয়ার ক্লাবের দায়িত্বে তামীম ও রাতুল

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ