দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধীরা ছাড় পাবে না এমপি মনজুর এলাহী।

 নরসিংদীর শিবপুর ইটাখোলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু ছাঈদ মোগল মাস্টার (৭৫) অবসরপ্রাপ্ত শিক্ষক এর দুই পায়ের রগ দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে কেটে ফেলেছে ভূমিদস্যু ও সন্ত্রাসী প্রতিপক্ষ স্বপন গংরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ ভূমিদস্যু সন্ত্রাসী ও দলিল লেখক স্বপন মোগলের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছেন  এলাকাবাসী। শুক্রবার রাতে‌ শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন এর মোল্লাকান্দা মোগল বাড়িতে এ ঘটনা ঘটে। 

আহত আবু ছাঈদ মোগল মোল্লাকান্দা গ্রামের জামাল উদ্দিন মোগল এর ছেলে।

তিনি শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত শিক্ষক। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় ঢাকা  ইনটেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।আহত আবু ছাঈদ মোগল এর মেয়ে রোকেয়া লিপি জানান, প্রতিবেশী স্বপন মোগল গং দের সঙ্গে আমাদের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে আমাদের জমিতে গেলে স্বপন মোগল এসে বাঁধা দিয়ে তাকে মারধর করতে থাকে।পরে লিপির ডাক চিৎকারে তার বাবা ঘটনাস্থলে এলে স্বপন মোগল ও তার ভাই কিরন মোগল দা দিয়ে কুপিয়ে তার বাবার দুই পা কেটে ফেলে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় তার বাবাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার জেরে শুক্রবার রাতে আবু ছাঈদ মোগল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিপক্ষ ভূমিদস্য ও সন্ত্রাসী স্বপন মোগল ও তার ভাই কিরন মোগলের বাড়িঘর ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন,জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা হয়েছে। মামলার নং ১২ তাং ২০/০২/২০২৬ ইং। অদ্য রবিবার ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জনসাধারণের উদ্দেশ্যে বলেন, শিবপুর হবে একটি বসবাস যোগ্য এলাকা এখানে সন্ত্রাস ও মাদকের কোন স্থান হবে না, কোন অপরাধি ছাড় পাবে না, সে যদি আমার ভাই হয়ে থাকে তাকে ও ছাড় দেওয়া হবে না। আমি সরজমিনে পরিদর্শন করে দেখলাম এবং বুঝলাম অপরাধীরা ছাড় পাবে না ইনশাল্লাহ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শিক্ষকের দুই পা কর্তন অপরাধীরা ছাড় পাবে না এমপি মনজুর এলাহী।

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ