মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন কাজী সিরাজুল ইসলাম হোমিও প্যাথিক কলেজ ও হাসপাতালের প্রতিনিধিরা। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. মনোয়ারা বেগম, ডা. সমীর কুমার বালা, মো. ইবাদত হোসেন ও মো. সুমন কুমার বিশ্বাস।
এ সময় বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ শুধু ইতিহাস নয়, এটি জাতির চেতনার মূল ভিত্তি। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসতে হবে। তারা ভাষা ও সংস্কৃতির শুদ্ধ চর্চার মাধ্যমে একুশের চেতনা বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা ভাষা শহীদদের স্মরণে নত মস্তকে শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন