দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন

রক্তে রাঙানো অমর একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মপরিচয়, আত্মত্যাগ ও ভাষার মর্যাদা রক্ষার এক গৌরবময় ও ঐতিহাসিক অধ্যায়। মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে সারা বাংলাদেশ-এর ন্যায় কিশোরগঞ্জ জেলাতেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে জেলা পুলিশ।

দিবসটি উদযাপন উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে রাত ১২:০১ ঘটিকায় ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে কিশোরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জ-১ আসনের সম্মানিত সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের শ্রদ্ধাভাজন নাগরিকবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সকলেই ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। এ সময় ভাষা আন্দোলনের তাৎপর্য, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল একটি স্মরণ দিবস নয়, এটি বাঙালি জাতির আত্মমর্যাদা, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক। এই মহান দিবসে ভাষা শহীদদের আত্মত্যাগ চিরকাল জাতিকে অনুপ্রাণিত করবে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে উদ্বুদ্ধ করবে—এই প্রত্যয়ে জেলা পুলিশ কিশোরগঞ্জ দিবসটি গভীর শ্রদ্ধা, সম্মান ও দায়িত্ববোধের সাথে পালন করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রক্তে রাঙানো অমর একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির আত্মপরিচয়, আত্মত্যাগ ও ভাষার মর্যাদা রক্ষার এক গৌরবময় ও ঐতিহাসিক অধ্যায়। মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে সারা বাংলাদেশ-এর ন্যায় কিশোরগঞ্জ জেলাতেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে জেলা পুলিশ।

দিবসটি উদযাপন উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে রাত ১২:০১ ঘটিকায় ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে কিশোরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জ-১ আসনের সম্মানিত সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের শ্রদ্ধাভাজন নাগরিকবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সকলেই ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। এ সময় ভাষা আন্দোলনের তাৎপর্য, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল একটি স্মরণ দিবস নয়, এটি বাঙালি জাতির আত্মমর্যাদা, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক। এই মহান দিবসে ভাষা শহীদদের আত্মত্যাগ চিরকাল জাতিকে অনুপ্রাণিত করবে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে উদ্বুদ্ধ করবে—এই প্রত্যয়ে জেলা পুলিশ কিশোরগঞ্জ দিবসটি গভীর শ্রদ্ধা, সম্মান ও দায়িত্ববোধের সাথে পালন করেছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ