দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

রাতের সভায় উন্নয়নের অগ্রযাত্রা, এমপি আখতারুজ্জামানকে সংবর্ধনা

 দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়ার সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার মূল উদ্দেশ্য ছিল চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সমন্বয় বাড়ানো।

সভায় উপজেলা অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের কার্যক্রম, কৃষি সহায়তা, প্রাণিসম্পদ উন্নয়ন এবং ভূমি সেবার অগ্রগতি তুলে ধরা হয়। সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইয়াসমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হায়দার আলী সভায় অংশ নিয়ে কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রদান করেন।

রাজনৈতিক নেতৃবৃন্দও সভায় অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী (বিএসসি), জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন এবং গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন। তারা এলাকার উন্নয়ন ও সরকারি প্রকল্প বাস্তবায়নের মানোন্নয়ন বিষয়ক মতামত ও পরামর্শ প্রদান করেন।সভায় বিশেষভাবে আলোচনা করা হয় সড়ক ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং কৃষি ও প্রাণিসম্পদ খাতের কার্যকর সমর্থন। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়িয়ে এগুলো দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়

উপস্থিতরা মনে করেন, এমন খোলামেলা মতবিনিময় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সহযোগিতা জোরদার করবে। এর ফলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের জীবনমান উন্নত হবে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগ কর্মকর্তাদের মধ্যে দায়িত্ববোধ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি জনগণের সঙ্গে প্রশাসনের সম্পর্ক আরও মজবুত করবে বলে আশা প্রকাশ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

রাতের সভায় উন্নয়নের অগ্রযাত্রা, এমপি আখতারুজ্জামানকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ