দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

কক্সবাজার-১ থেকে জয়ী সালাহউদ্দিন এখন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো মন্ত্রী পেল কক্সবাজার জেলা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গঠিত নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এর আগে তিনি ১৯৯৬ সালে দুইবার এবং ২০০১ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের আমলে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৪০ হাজার ৮৯০ জন। পোস্টাল ব্যালটসহ ১৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুখ পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৭২৮ ভোট। ৯২ হাজার ২৯১ ভোটের বড় ব্যবধানে বিজয়ী হন সালাহউদ্দিন। এ আসনে ভোটদানের হার ছিল ৬৭ দশমিক ০৬ শতাংশ।

সালাহউদ্দিন আহমদের জন্ম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে। ১৯৬২ সালে জন্ম নেওয়া তিনি প্রাথমিক শিক্ষা শেষ করেন পেকুয়ায়। ১৯৭৭ সালে শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড নম্বর পেয়ে মাধ্যমিক পাস করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন। ১৯৭৯ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন।

১৯৮৪ সালে এলএলবি ও ১৯৮৬ সালে এলএলএম সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৫ সালের ৭ম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন। বগুড়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের পর ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কক্সবাজার-১ থেকে জয়ী সালাহউদ্দিন এখন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো মন্ত্রী পেল কক্সবাজার জেলা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গঠিত নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এর আগে তিনি ১৯৯৬ সালে দুইবার এবং ২০০১ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের আমলে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৪০ হাজার ৮৯০ জন। পোস্টাল ব্যালটসহ ১৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ আল ফারুখ পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৭২৮ ভোট। ৯২ হাজার ২৯১ ভোটের বড় ব্যবধানে বিজয়ী হন সালাহউদ্দিন। এ আসনে ভোটদানের হার ছিল ৬৭ দশমিক ০৬ শতাংশ।

সালাহউদ্দিন আহমদের জন্ম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে। ১৯৬২ সালে জন্ম নেওয়া তিনি প্রাথমিক শিক্ষা শেষ করেন পেকুয়ায়। ১৯৭৭ সালে শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড নম্বর পেয়ে মাধ্যমিক পাস করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন। ১৯৭৯ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন।

১৯৮৪ সালে এলএলবি ও ১৯৮৬ সালে এলএলএম সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৫ সালের ৭ম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন। বগুড়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের পর ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পান তিনি।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ