পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিচালিত এই উদ্যোগে ঢাকায় অবস্থানরত সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ইফাতারে ছেলে এবং মেয়ে উভয় শিক্ষার্থী-ই অংশগ্রহণ করতে পারবে। ছাত্রীদের জন্য নির্ধারিত নামাজের স্থানে পৃথক ও সুশৃঙ্খলভাবে ইফতার গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। রমজানের বরকত ও সৌহার্দ্য সবার মাঝে ভাগাভাগি করে নিতে শিক্ষার্থীদের এই আয়োজনে অংশ নেওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (JnUCSU) জানায়, শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই এই মাসব্যাপী ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন