দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনকে কেন্দ্র করে খুলনায় নির্দিষ্ট সময় যান চলাচলে নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে খুলনা জেলায় ভোটের দিন ঘিরে কিছু যানবাহনের চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ উপলক্ষে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন সড়কে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

তবে জনস্বার্থ ও জরুরি প্রয়োজন বিবেচনায় কয়েকটি ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যানবাহন, অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি চিকিৎসা ও ঔষধ পরিবহনকারী যান এবং সংবাদপত্র বহনকারী যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।

এছাড়া বৈধ টিকিট দেখাতে পারলে বিমানবন্দরগামী বা বিমানবন্দর থেকে ফেরত যাত্রীদের যানবাহন এবং দূরপাল্লার যাত্রী পরিবহনকারী যান চলাচলের সুযোগ পাবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নিয়োজিত এজেন্টদের জন্য একটি করে ছোট আকারের যানবাহন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তবে এক্ষেত্রে রিটার্নিং অফিসারের অনুমোদন ও নির্ধারিত স্টিকার থাকতে হবে।

নির্বাচনি কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও জরুরি প্রয়োজনে ব্যবহৃত যানবাহন এবং মোটরসাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে। একই সঙ্গে টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি অনুমোদিত প্রতিষ্ঠানের যানবাহনও নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

জেলা প্রশাসন জানিয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতে পরিস্থিতি অনুযায়ী চলাচলের ক্ষেত্রে শিথিলতা থাকবে। তবে নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে খুলনা জেলার সংসদীয় আসন ১, ২, ৪, ৫ ও ৬-এর জন্য এসব নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নির্বাচনকে কেন্দ্র করে খুলনায় নির্দিষ্ট সময় যান চলাচলে নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ