দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর সূত্রাপুরের কলতাবাজার এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাকিবা জবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০তম ব্যাচের ছাত্রী। তার বাড়ি সাতক্ষীরা জেলায়।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলতাবাজার পানির পাম্পসংলগ্ন একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ৯৯৯-এ কল পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার আগের রাতে রাকিবা অসুস্থ বোধ করার কথা জানিয়ে মায়ের সঙ্গে শেষ কথা বলেন। এরপর পরিবারের সঙ্গে আর যোগাযোগ হয়নি। সকালে সাড়া না পেয়ে বান্ধবীরা মেসে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

উল্লেখ্য, আগামীকাল গ্রামের বাড়ি যাওয়ার টিকিটও কাটা ছিল রাকিবার। হঠাৎ এই মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর সূত্রাপুরের কলতাবাজার এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাকিবা জবি’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০তম ব্যাচের ছাত্রী। তার বাড়ি সাতক্ষীরা জেলায়।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলতাবাজার পানির পাম্পসংলগ্ন একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ৯৯৯-এ কল পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার আগের রাতে রাকিবা অসুস্থ বোধ করার কথা জানিয়ে মায়ের সঙ্গে শেষ কথা বলেন। এরপর পরিবারের সঙ্গে আর যোগাযোগ হয়নি। সকালে সাড়া না পেয়ে বান্ধবীরা মেসে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

উল্লেখ্য, আগামীকাল গ্রামের বাড়ি যাওয়ার টিকিটও কাটা ছিল রাকিবার। হঠাৎ এই মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ