কুমিল্লার চৌদ্দগ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘শাহজালাল গাজী ডাবল হোন্ডা কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভিতরচর পূর্ব পাড়া সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি দেখতে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন।
ভিতরচর উদীয়মান ক্রীড়া সংগঠনের আয়োজনে ফাইনাল খেলায় মিয়াবাজার ফুটবল একাডেমি দল ও ডুমুরিয়া তরুণ জোট দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ডুমুরিয়া তরুণ জোট দল ২-১ গোলে মিয়াবাজার ফুটবল একাডেমী দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। খেলা চলাকালে দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও দর্শকদের উচ্ছ্বাসে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
চৌদ্দগ্রাম ডুমুরিয়া সমাজ সেবক মো আবু ইউসুফের সভাপতিত্ব ও খেলা কমিটির প্রধান সম্বনয়ক নুরুল আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জহিরুল ইসলাম পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাটরা কালজয়ী বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এম.এ মতিন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন, ভিতরচর উদীয়মান ক্রীড়া সংগঠনের খেলা পরিচালনা কমিটির হাফেজ আহমেদ, জাহাঙ্গীর হোসেন, আলী হায়দার, মন্জুরুল হাসান রিপন, বিল্লাল হোসেন, আবদুল আহাদ,আব্দুস সালাম, রবিউল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তোলে। ভবিষ্যতেও এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন। আমরা কাতার প্রবাসী, সমাজ সেবক শাহজালাল গাজীকে এ খেলা প্রতি বছর অব্যাহত রাখার জন্য অনুরোধ রইলো।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন