বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি ও সার্টিফিকেট পেয়েছেন উদীয়মান ক্রিকেট সংগঠক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় সদস্য মোঃ ফরিদ হোসেন। সম্প্রতি গুলশান ইয়ুথ ক্লাবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিসিবি আয়োজিত 'হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্ট' সফলভাবে সম্পন্ন হওয়ার পর তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টগুলো সফল করতে পর্দার আড়ালে নিরলস কাজ করা সংগঠকদের কাজের মূল্যায়ন হিসেবে বোর্ড এই বিশেষ স্বীকৃতি প্রদান করেছে।
উল্লেখ্য, শাহ্ আলী পরিবহনের চেয়ারম্যান মোঃ ফরিদ হোসেন দীর্ঘদিন ধরে বিশেষ সক্ষমতাসম্পন্ন ক্রিকেটারদের মূলধারার ক্রিকেটে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া 'বাংলাদেশ ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট' এবং পরবর্তী 'হুইলচেয়ার ক্রিকেট ইভেন্ট' সফল করার ক্ষেত্রে তার বিশেষ ভূমিকা ছিল।
এই অনন্য অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোঃ ফরিদ হোসেন। এক বিবৃতিতে তিনি বলেন:
"বিসিবি ফিজিক্যালি চ্যালেঞ্জড উইং কর্তৃক আমাকে ক্রিকেট সংগঠক হিসেবে সার্টিফিকেট প্রদান করায় আমি বিসিবি প্রেসিডেন্টসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে বোর্ড ডিরেক্টর জুলফিকার ভাই, আসিফ আকবর ভাই এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের ইসি মেম্বার ও সাবেক জাতীয় ক্রিকেটার সানোয়ার হোসেন ভাইয়ের প্রতি আমার বিশেষ ধন্যবাদ। এছাড়া মৃদুল ভাই ও মুন্না ভাইদের সহযোগিতা ও দিকনির্দেশনা এই পথচলায় আমাকে অনেক অনুপ্রাণিত করেছে।"
দেশের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের উৎসাহিত করতে বিসিবির এই উদ্যোগ ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বোর্ড সংশ্লিষ্টরা মনে করছেন, মোঃ ফরিদ হোসেনের মতো তরুণ সংগঠকদের অংশগ্রহণ এবং বিসিবির সঠিক পৃষ্ঠপোষকতায় দেশের বিশেষ সক্ষমতা সম্পন্ন ক্রিকেটাররা অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও লাল-সবুজের পতাকা আরও উজ্জ্বল করবেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন