দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

মোংলায় বিশ্ব জলাভূমি দিবসে সুন্দরবন রক্ষার আহ্বান

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে রক্ষায় কয়লা দূষণ ও অপরিকল্পিত শিল্প কার্যক্রম বন্ধের জোর দাবি উঠেছে। বক্তারা বলেন, মানুষের লাগামহীন হস্তক্ষেপে সুন্দরবনের জলাভূমি আজ মারাত্মক সংকটে পড়েছে। নদী, খাল ও বনাঞ্চলে দূষণের মাত্রা বাড়তে থাকলে এ অঞ্চল তার স্বাভাবিক প্রাণপ্রবাহ হারাবে।বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারী) সকালে মোংলার কাপালিরমেঠ গ্রামে আয়োজিত মানববন্ধনে এসব দাবি তুলে ধরা হয়। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা এবং পশুর রিভার ওয়াটারকিপার যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী ও পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশকর্মী মো. নূর আলম শেখ। বক্তব্য দেন জেলে সমিতির নেতা আব্দুর রশিদ হাওলাদার, আইনজীবী সার্বভৌম, নাগরিক নেতা রাকেস সানা, ধরা’র নেত্রী কমলা সরকার, উন্নয়নকর্মী প্রসেনজিৎ সরদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মেহেদী হাসান ও যুবনেতা আরাফাত আমিন দুর্জয়।সভাপতির বক্তব্যে মো. নূর আলম শেখ বলেন, পশুর নদীতে উন্মুক্তভাবে কয়লা পরিবহন ও খালাস কার্যক্রম চলায় নদীর পানি বিষাক্ত হয়ে উঠছে। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসহ আশপাশের শিল্পপ্রতিষ্ঠানের দূষণে সুন্দরবনের প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, কয়লা, শিল্পবর্জ্য, প্লাস্টিক ও বিষাক্ত রাসায়নিক দূষণ বন্ধ এবং বন্যপ্রাণী অপরাধ দমন করা না গেলে সুন্দরবন জলাভূমি রক্ষা করা সম্ভব নয়।

জেলে নেতা আব্দুর রশিদ হাওলাদার বলেন, সুন্দরবনের নদী ও খালে মাছ দ্রুত কমে যাচ্ছে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম বন্ধ না হলে জলজ প্রাণীর অস্তিত্ব চরম হুমকিতে পড়বে।ধরা’র নেত্রী কমলা সরকার বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের জীবন ও জীবিকা আজ অনিশ্চিত। মুনাফালোভী গোষ্ঠী ও অবৈধ কার্যক্রমের কারণে বন ও নদী বিপর্যস্ত হচ্ছে। সুন্দরবন রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নিতে হবে।মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুন্দরবন রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং অবিলম্বে দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মোংলায় বিশ্ব জলাভূমি দিবসে সুন্দরবন রক্ষার আহ্বান

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ