দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

ঝালকাঠিতে নির্বাচনি পরিবেশ পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী পরিবেশ ও মাঠ পর্যায়ের রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক কর্মকান্ড ও আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঝালকাঠির নলছিটিতে পরিদর্শনে এসেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলটি রবিবার নলছিটি উপজেলার ভোটকেন্দ্র,নির্বাচনি পরিবেশ, প্রার্থীদের প্রচার প্রচারনা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যপেক্ষণ করেন। এতে  ইইউ এর ইলেকশন অবজারভেশন মিশনের দুই সদস্যসহ টিম সার্পোট সদস্য ফারজানা ইয়াসমিন সাথে ছিলেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন ইউরোপীয় ইউনিয়নের লং টাইম অবজারভার জার্মান নাগরিক ইঙ্গো বোটনার ও লুক্সেমবার্গের নাগরিক লরেন্স। এসময় তারা জানান, ঝালকাঠি ও পিরোজপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচনের আগে ও ভোটগ্রহণ শেষে মাঠ পর্যায়ে তাদের টিম কাজ করবেন। নির্বাচন পরিস্থিতি পর্যালোচনায় ও নির্বাচনে কোন প্রভাব পড়ছে কিনা তা গুরুত্বের সাথে পর্যাপেক্ষণ করছে দলটি।দীর্ঘ মেয়াদি পর্যপেক্ষকরা নির্বাচনি পদ্ধতি নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিকালে ৫টায় প্রতিনিধি দলের সদস্যরা নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের তেতুলবাড়িয়া এলাকায় ঝালকাঠি-২ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী ডা.সিরাজুল ইসলাম সিরাজীর উঠান বৈঠক পরিদর্শন করেন। 

এসময় প্রতিনিধি দলের মুখপাত্র ফারহানা ইয়াসমিন জানান, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে দেশীয় ৩৪টি এনজিওর সমন্বয়ে গঠিত AFED এর মাধ্যমে বিভিন্ন সংসদীয় আসনে মাঠ পর্যায়ে নির্বাচন পর্যপেক্ষন কাজ চলবে।এতে এনজিওগুলোর নিযুক্ত পর্যপেক্ষকরা ভোটের আগে ও পরে সার্বিক পরিস্থিতি ইইউকে অবহিত করে প্রতিবেদন পাঠাবে বলে জানায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ঝালকাঠিতে নির্বাচনি পরিবেশ পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী পরিবেশ ও মাঠ পর্যায়ের রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক কর্মকান্ড ও আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঝালকাঠির নলছিটিতে পরিদর্শনে এসেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলটি রবিবার নলছিটি উপজেলার ভোটকেন্দ্র,নির্বাচনি পরিবেশ, প্রার্থীদের প্রচার প্রচারনা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যপেক্ষণ করেন। এতে  ইইউ এর ইলেকশন অবজারভেশন মিশনের দুই সদস্যসহ টিম সার্পোট সদস্য ফারজানা ইয়াসমিন সাথে ছিলেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন ইউরোপীয় ইউনিয়নের লং টাইম অবজারভার জার্মান নাগরিক ইঙ্গো বোটনার ও লুক্সেমবার্গের নাগরিক লরেন্স। এসময় তারা জানান, ঝালকাঠি ও পিরোজপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচনের আগে ও ভোটগ্রহণ শেষে মাঠ পর্যায়ে তাদের টিম কাজ করবেন। নির্বাচন পরিস্থিতি পর্যালোচনায় ও নির্বাচনে কোন প্রভাব পড়ছে কিনা তা গুরুত্বের সাথে পর্যাপেক্ষণ করছে দলটি।দীর্ঘ মেয়াদি পর্যপেক্ষকরা নির্বাচনি পদ্ধতি নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিকালে ৫টায় প্রতিনিধি দলের সদস্যরা নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের তেতুলবাড়িয়া এলাকায় ঝালকাঠি-২ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী ডা.সিরাজুল ইসলাম সিরাজীর উঠান বৈঠক পরিদর্শন করেন। 

এসময় প্রতিনিধি দলের মুখপাত্র ফারহানা ইয়াসমিন জানান, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে দেশীয় ৩৪টি এনজিওর সমন্বয়ে গঠিত AFED এর মাধ্যমে বিভিন্ন সংসদীয় আসনে মাঠ পর্যায়ে নির্বাচন পর্যপেক্ষন কাজ চলবে।এতে এনজিওগুলোর নিযুক্ত পর্যপেক্ষকরা ভোটের আগে ও পরে সার্বিক পরিস্থিতি ইইউকে অবহিত করে প্রতিবেদন পাঠাবে বলে জানায়।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ