দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

খানসামায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

নবীন বরণে ব্যতিক্রমী উদ্যোগ বিএইউএসটি এআইএস বিভাগের

দায়িত্ব থেকে পদত্যাগ, কারণ জানালেন ভারতের শিক্ষামন্ত্রী

বেরোবির  লাইব্রেরীর ওয়াসরুম, গ্যারেজ ও আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ছাত্রদল নেতা মাসুদের নেতৃত্বে স্মারকলিপি প্রদান

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক্ষক

বেরোবিতে দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও  অনিয়ম তদন্তের দাবি

বেরোবিতে পদোন্নতির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি:উপাচার্যকে ব্যর্থ প্রশাসক ঘোষণা

জবি উপাচার্যকে বিতর্কিত করতে সক্রিয় একটি মহল

জবির রসায়ন বিভাগের জমকালো নবীনবরণ, বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে নবীনবরণ, বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান–২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন, জবি-তে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা রহমান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, সুপার স্টার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, এবং এসএসএম এন্টারপ্রাইজ লি: এর সিএফও জনাব আবুল বশির খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন 

আয়োজনে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা নবীন শিক্ষার্থীদের একাডেমিক শৃঙ্খলা, নিয়মিত অধ্যয়ন ও দক্ষতা উন্নয়নে মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও কর্মক্ষেত্রে সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের নাচ,গান,আবৃত্তি ভিন্ন মাত্রা যোগ করেছিল। তাদের পরিবেশনা অনুষ্ঠানের আনন্দঘন পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে এবং উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।

রসায়ন বিভাগ সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, অনুপ্রেরণা এবং বিভাগীয় বন্ধন দৃঢ় করতে নিয়মিত এ ধরনের আয়োজন করা হয়ে থাকে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জবির রসায়ন বিভাগের জমকালো নবীনবরণ, বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে নবীনবরণ, বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান–২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন, জবি-তে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা রহমান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, সুপার স্টার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, এবং এসএসএম এন্টারপ্রাইজ লি: এর সিএফও জনাব আবুল বশির খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন 

আয়োজনে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা নবীন শিক্ষার্থীদের একাডেমিক শৃঙ্খলা, নিয়মিত অধ্যয়ন ও দক্ষতা উন্নয়নে মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও কর্মক্ষেত্রে সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের নাচ,গান,আবৃত্তি ভিন্ন মাত্রা যোগ করেছিল। তাদের পরিবেশনা অনুষ্ঠানের আনন্দঘন পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে এবং উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।

রসায়ন বিভাগ সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, অনুপ্রেরণা এবং বিভাগীয় বন্ধন দৃঢ় করতে নিয়মিত এ ধরনের আয়োজন করা হয়ে থাকে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ