দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

দায়িত্ব থেকে পদত্যাগ, কারণ জানালেন ভারতের শিক্ষামন্ত্রী

বেরোবির  লাইব্রেরীর ওয়াসরুম, গ্যারেজ ও আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ছাত্রদল নেতা মাসুদের নেতৃত্বে স্মারকলিপি প্রদান

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক্ষক

বেরোবিতে দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও  অনিয়ম তদন্তের দাবি

বেরোবিতে পদোন্নতির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি:উপাচার্যকে ব্যর্থ প্রশাসক ঘোষণা

জবি উপাচার্যকে বিতর্কিত করতে সক্রিয় একটি মহল

নওগাঁয় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, জবি শাখার মৌন মিছিল

তারেক রহমানের সম্মতিক্রমে জবি ইউট্যাব শাখা ইউনিটের কার্যনির্বাহী কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) শাখা ইউনিটের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

ইউট্যাবের মাননীয় সভাপতি অধ্যাপক ড. এফ এম ওয়াহিদুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোশতাক হাসান খানের সুপারিশক্রমে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিক্রমে গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে দুই বছরের জন্য এই কমিটির চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।

এর আগে ২৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ধিত সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাব কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনকে সভাপতি এবং অধ্যাপক ড. নাছির আহমাদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সহযোগী  অধ্যাপক ড. মো. নাঈম আক্তার  সিদ্দিক।   তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকার কারণে নবগঠিত কমিটিতে তার দায়িত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দপ্তর সম্পাদক, শিক্ষা ও গবেষণা সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদকসহ বিভিন্ন পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অন্তর্ভুক্ত রয়েছেন।

ইউট্যাব জবি শাখার নেতৃবৃন্দ জানান, নবগঠিত এই কমিটি শিক্ষকসমাজের অধিকার রক্ষা, একাডেমিক স্বাধীনতা নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

তারেক রহমানের সম্মতিক্রমে জবি ইউট্যাব শাখা ইউনিটের কার্যনির্বাহী কমিটি গঠন

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) শাখা ইউনিটের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

ইউট্যাবের মাননীয় সভাপতি অধ্যাপক ড. এফ এম ওয়াহিদুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোশতাক হাসান খানের সুপারিশক্রমে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিক্রমে গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে দুই বছরের জন্য এই কমিটির চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।

এর আগে ২৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ধিত সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাব কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনকে সভাপতি এবং অধ্যাপক ড. নাছির আহমাদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সহযোগী  অধ্যাপক ড. মো. নাঈম আক্তার  সিদ্দিক।   তিনি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকার কারণে নবগঠিত কমিটিতে তার দায়িত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দপ্তর সম্পাদক, শিক্ষা ও গবেষণা সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদকসহ বিভিন্ন পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অন্তর্ভুক্ত রয়েছেন।

ইউট্যাব জবি শাখার নেতৃবৃন্দ জানান, নবগঠিত এই কমিটি শিক্ষকসমাজের অধিকার রক্ষা, একাডেমিক স্বাধীনতা নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ