হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীরা admission.hstu.ac.bd ওয়েবসাইটে গিয়ে তাদের Application ID ও Password ব্যবহার করে ফলাফল জানতে পারবেন।
ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হবে আগামী ৩০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ ক্ষেত্রে নির্ধারিত ১ হাজার টাকা ফি জমা দিতে হবে। ফি জমাদানের বিস্তারিত পদ্ধতি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।
ভর্তি পরীক্ষায় ৩০ নম্বরের বেশি প্রাপ্ত প্রার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই পছন্দক্রম পূরণের সুযোগ দেওয়া হবে না।
পছন্দক্রম পূরণ সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে হটলাইন নম্বর ০১৭২৯২৬৬২৪৬ অথবা ০১৮২২০২৬২২২-এ যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন