বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে ‘রিসার্চ পেপার পাবলিকেশন এন্ড সফ্ট স্কিল’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি, ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার মূল লক্ষ্য কেবল ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আন্তর্জাতিক মানের গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরি করা।
তিনি আরও বলেন, মানসম্মত রিসার্চ পেপার প্রকাশ এবং সফট স্কিল উন্নয়ন শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনে সফলতার গুরুত্বপূর্ণ চাবিকাঠি। উপাচার্য শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে নৈতিকতা, মৌলিকত্ব এবং আন্তর্জাতিক জার্নালের মানদণ্ড অনুসরণ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম। তিনি গবেষণা প্রবন্ধ লেখার কাঠামো, উপযুক্ত জার্নাল নির্বাচন এবং একজন গবেষকের জন্য প্রয়োজনীয় সফট স্কিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন