নওগাঁর পোরশায় জামায়াতে যোগ দিয়েছেন ইসলামী আন্দোলনের এক নেতা। তিনি উপজেলা ইসলামী আন্দোলনের শিক্ষা ও সাংস্কৃতিবিষয়ক সম্পাদক প্রভাষক মাওলানা শরিফুল ইসলাম।
গতকাল মঙ্গলবার সদস্য ফরম পূরণ করে তিনি জামায়াতে যোগ দেন। শরিফুল ইসলাম উপজেলার বারিন্দা ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক।
ইসলামী আন্দোলন থেকে বের হয়ে জামায়াতে যোগদান করার বিষয়ে প্রভাষক মাওলানা শরিফুল ইসলাম বলেন, ‘ইসলামী আন্দোলনের নেতারা বড় বড় হুজুরদের গালিগালাজ করতেও দ্বিধাবোধ করেন না। এছাড়া ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের কার্যকলাপ দেখে আমার খারাপ লাগায় তাদের দল থেকে বের হয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করলাম।’

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন