দৈনিক উত্তরের নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটর সাইকেল সাইকেল প্রতীক পেলেন মোঃ মমতাজ আলী (শান্ত)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক পেলেন মোঃ মমতাজ আলী (শান্ত) 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসন (কালিগঞ্জ ও আদিতমারী উপজেলা) থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের কাছ থেকে পছন্দের মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পেয়েছেন মোঃ মমতাজ আলী (শান্ত)।

প্রতীক বরাদ্দের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোঃ মমতাজ আলী (শান্ত) বলেন,

মোটরসাইকেল প্রতীক সাধারণ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই প্রতীক গ্রামবাংলার খেটে খাওয়া মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। মোটরসাইকেল নিয়ে আমি মানুষের দোরগোড়ায় গিয়ে উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের বার্তা পৌঁছে দিতে চাই।”

তিনি আরও বলেন, সাধারণ ভোটারদের ভালোবাসা ও সমর্থন পেলে কালিগঞ্জ ও আদিতমারী উপজেলাকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলবেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তার নির্বাচনী অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোঃ মমতাজ আলী (শান্ত) ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সে সময় এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা থাকলেও অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে তিনি পরাজয়ের কথা জানান। এবারের নির্বাচনে সাধারণ ভোটারদের সরাসরি ভোটে বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতীক বরাদ্দের খবরে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা জানান, মোঃ মমতাজ আলী (শান্ত) একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ, যিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি তাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে বলেও মন্তব্য করেন তারা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে মোটরসাইকেল প্রতীক নিয়ে মোঃ মমতাজ আলী (শান্ত)-এর প্রার্থিতা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটর সাইকেল সাইকেল প্রতীক পেলেন মোঃ মমতাজ আলী (শান্ত)

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক পেলেন মোঃ মমতাজ আলী (শান্ত) 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসন (কালিগঞ্জ ও আদিতমারী উপজেলা) থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনের কাছ থেকে পছন্দের মোটরসাইকেল প্রতীক বরাদ্দ পেয়েছেন মোঃ মমতাজ আলী (শান্ত)।

প্রতীক বরাদ্দের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোঃ মমতাজ আলী (শান্ত) বলেন,

মোটরসাইকেল প্রতীক সাধারণ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই প্রতীক গ্রামবাংলার খেটে খাওয়া মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। মোটরসাইকেল নিয়ে আমি মানুষের দোরগোড়ায় গিয়ে উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের বার্তা পৌঁছে দিতে চাই।”

তিনি আরও বলেন, সাধারণ ভোটারদের ভালোবাসা ও সমর্থন পেলে কালিগঞ্জ ও আদিতমারী উপজেলাকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলবেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তার নির্বাচনী অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোঃ মমতাজ আলী (শান্ত) ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সে সময় এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা থাকলেও অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে তিনি পরাজয়ের কথা জানান। এবারের নির্বাচনে সাধারণ ভোটারদের সরাসরি ভোটে বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রতীক বরাদ্দের খবরে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা জানান, মোঃ মমতাজ আলী (শান্ত) একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ, যিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি তাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে বলেও মন্তব্য করেন তারা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে মোটরসাইকেল প্রতীক নিয়ে মোঃ মমতাজ আলী (শান্ত)-এর প্রার্থিতা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ