দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ১৮ জানুয়ারি ২০২৬

আলফাডাঙ্গায় কোটি টাকার প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার: র‍্যাবের অভিযানে আটক ১

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়ন থেকে প্রাচীন কালের একটি অত্যন্ত মূল্যবান বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১০। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এই গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদটি উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটি আনুমানিক ৩০০ থেকে ৬০০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাথরে নির্মিত মূর্তিটির ওজন প্রায় ১২৫ কেজি, দৈর্ঘ্য প্রায় ৫০ ইঞ্চি এবং প্রস্থ প্রায় ২২ ইঞ্চি। মূর্তিটির শিল্পকর্ম ও কারুকার্য প্রাচীন বাংলার ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন বহন করে।

অভিযান চলাকালে র‍্যাব-১০ ফরিদপুর টিম বুড়াইচ ইউনিয়নের বাসিন্দা ছাদ্দাম শেখকে (পিতা: আকবর শেখ) আটক করে। পরে তার বাড়ির পাশের পুকুরপাড়ের জঙ্গল থেকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে এই ধরনের প্রাচীন প্রত্নসম্পদের মূল্য বিপুল অঙ্কের হতে পারে।

প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বিষ্ণু মূর্তি প্রাচীন বাংলার ধর্মীয় বিশ্বাস, শিল্পরীতি ও সংস্কৃতির এক অমূল্য নিদর্শন। উদ্ধারকৃত মূর্তিটি যাচাই-বাছাই শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

র‍্যাব-১০ জানিয়েছে, দেশের প্রত্নসম্পদ সংরক্ষণ, অবৈধ পাচার রোধ এবং জাতির ঐতিহ্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আলফাডাঙ্গায় কোটি টাকার প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার: র‍্যাবের অভিযানে আটক ১

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়ন থেকে প্রাচীন কালের একটি অত্যন্ত মূল্যবান বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১০। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এই গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদটি উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটি আনুমানিক ৩০০ থেকে ৬০০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাথরে নির্মিত মূর্তিটির ওজন প্রায় ১২৫ কেজি, দৈর্ঘ্য প্রায় ৫০ ইঞ্চি এবং প্রস্থ প্রায় ২২ ইঞ্চি। মূর্তিটির শিল্পকর্ম ও কারুকার্য প্রাচীন বাংলার ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন বহন করে।

অভিযান চলাকালে র‍্যাব-১০ ফরিদপুর টিম বুড়াইচ ইউনিয়নের বাসিন্দা ছাদ্দাম শেখকে (পিতা: আকবর শেখ) আটক করে। পরে তার বাড়ির পাশের পুকুরপাড়ের জঙ্গল থেকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে এই ধরনের প্রাচীন প্রত্নসম্পদের মূল্য বিপুল অঙ্কের হতে পারে।

প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বিষ্ণু মূর্তি প্রাচীন বাংলার ধর্মীয় বিশ্বাস, শিল্পরীতি ও সংস্কৃতির এক অমূল্য নিদর্শন। উদ্ধারকৃত মূর্তিটি যাচাই-বাছাই শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

র‍্যাব-১০ জানিয়েছে, দেশের প্রত্নসম্পদ সংরক্ষণ, অবৈধ পাচার রোধ এবং জাতির ঐতিহ্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ