দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬

ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার ১৬ জানুয়ারি রাত ১১টার দিকে সারগোধা শহরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় উদ্ধারকারী সংস্থা জানিয়েছে যে ২৩ জন যাত্রী নিয়ে একটি ট্রাক খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের দিকে যাচ্ছিল।পথে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে আসায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি খুশাব শহরের দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার একটি খালে পড়ে যায়।

দুর্ঘটনার সময় ট্রাকটিতে নারী ও শিশুসহ পরিবারের ২৩ জন সদস্য ছিলেন। ট্রাকটি খালে পড়ে যাওয়ার পর ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। স্থানীয় প্রশাসন খবর পাওয়ার সাথে সাথে উদ্ধার কাজ শুরু করলেও বাকি ছয়জন হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহতদের মধ্যে চারজন শিশু এবং পাঁচজন নারী রয়েছেন যারা সবাই একই পরিবারের সদস্য ছিলেন। পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান যে তারা রাত ১১টা ২২ মিনিটে জরুরি ফোন পাওয়ার পরপরই উদ্ধারকারী দল পাঠান। বর্তমানে আহতদের মধ্যে সাতজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন যে তারা সবাই অত্যন্ত দরিদ্র এবং শ্রমজীবী মানুষ ছিলেন। কাজের সন্ধানে তারা নিজ এলাকা থেকে খুশাব শহরে যাচ্ছিলেন কিন্তু মাঝপথেই এই ট্র্যাজেডির শিকার হন।আহত নয়জনকে খুশাবের স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। এই হৃদয়বিদারক ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও আলাদা বার্তায় এই প্রাণহানিতে দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে কড়া নির্দেশনা দিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ