দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

দায়িত্ব থেকে পদত্যাগ, কারণ জানালেন ভারতের শিক্ষামন্ত্রী

বেরোবির  লাইব্রেরীর ওয়াসরুম, গ্যারেজ ও আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ছাত্রদল নেতা মাসুদের নেতৃত্বে স্মারকলিপি প্রদান

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক্ষক

বেরোবিতে দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও  অনিয়ম তদন্তের দাবি

বেরোবিতে পদোন্নতির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি:উপাচার্যকে ব্যর্থ প্রশাসক ঘোষণা

জবি উপাচার্যকে বিতর্কিত করতে সক্রিয় একটি মহল

নওগাঁয় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী

বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, জবি শাখার মৌন মিছিল

হঠাৎ উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

হঠাৎ উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

কোর্স রেজিস্ট্রেশন ফি কমানো, রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি এবং ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিলের দাবিতে মধ্যরাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড় হন শিক্ষার্থীরা। পরে মিছিল তারা নিয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন, খান বাহাদূর আহছানউল্লা ও খান জাহান আলী হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন।শিক্ষার্থীরা বলছেন, বর্তমানে নির্ধারিত কোর্স রেজিস্ট্রেশন ফি অনেক শিক্ষার্থীর জন্য আর্থিকভাবে চাপ সৃষ্টি করছে। এ ছাড়া স্বল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে গিয়ে অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিল করে সরাসরি ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান তারা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের প্রতি দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

ফার্মেসি ডিসিপ্লিনের আলিফ মাহমুদ বলেন, রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করা হয়েছে কোনো ধরনের আলোচনা ছাড়া, শিক্ষার্থীদের কাছে এই টাকাটা অনেক বেশি। রেজিস্ট্রেশন ফি বাড়ানো আমরা মানি না, অযৌক্তিক ফি কমাতে হবে।ইংরেজি ডিসিপ্লিনের রেজওয়ানুল হক রাদ বলেন, এটি একটি অরাজনৈতিক ক্যাম্পাস, এখানে শুরু থেকে কোনো রাজনীতি ছিল না। কিন্তু এতদিন যে কোনো বিষয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হতো। শিক্ষার্থী প্রতিনিধি নামে ক্যাম্পাসে রাজনীতি ঢুকবে, শিক্ষকদের এজেন্ডা বাস্তবায়ন হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই প্রতিনিধি নামক কোনো রাজনৈতিক বিষয় মেনে নেব না।

ব্যবসায় শিক্ষা ডিসিপ্লিনের তানভীর কবির বলেন, এক কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রেশন ফি আগের মতো করতে হবে, রেজিস্ট্রেশন সময়সীমা বাড়াতে হবে, ডিসিপ্লিন প্রতিনিধি বিলুপ্ত করতে হবে। আমাদের দাবি মানা না হলে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মাজিদ মোস্তফা বলেন, আমরা শিক্ষার্থীদের বক্তব্য শুনেছি। তাদের দাবিগুলো আমরা প্রশাসনকে জানাব, বাকি সিদ্ধান্ত প্রশাসন নেবে।

রেজিস্ট্রেশন বাড়ানোর বিষয়ে জানতে চাইলে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান বলেন, রেজিস্ট্রেশন ফি বৃদ্ধির বিষয়ে প্রশাসন থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। তাহলে কীভাবে বাড়ল! আইসিটি সেলের ত্রুটি বা যার তথ্য নিয়ে মেলানো হয়েছে তার অনেকগুলো রিটেক থাকতে পারে। রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়নি।

উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, টেকনিক্যালি কোনো ঝামেলা হতে পারে। কিন্তু প্রশাসন কোনো রেজিস্ট্রেশন ফি বাড়ায়নি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

হঠাৎ উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ