দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

নওগাঁর মহাদেবপুরে মাদক তৈরি করছে ঘুমের ট্যাবলেট দিয়ে হুমকির মুখে যুব সমাজ

জানা গেছে জেলার মহাদেবপুর উপজেলার চকগৌরী বাজার এলাকায় ঘুমের ট্যাবলেট দিয়ে তৈরি এক ধরনের মারাত্মক ভয়ংকর মাদক সেবনের প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে এলাকার কিশোর ও যুব সমাজ মারাত্মক স্বাস্থ্য ও সামাজিক ঝুঁকির মুখে পড়ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে,মহাদেবপুর উপজেলার ১০নং ভীমপুর ইউপির চকগৌরী হাট বাজারে অবস্থিত জনতা ফার্মেসীর মালিক শ্রী বিমলের বিরুদ্ধে চিকিৎসকের পরামর্শপত্র ছাড়াই বিভিন্ন প্রকার ঘুমের ট্যাবলেট ও মাদকাসক্তিতে ব্যবহৃত ওষুধ বিক্রির অভিযোগ রয়েছে। এসব ওষুধ সহজেই হাতের নাগালে পাওয়ায় স্কুলপড়ুয়া ছাত্র, কিশোর, যুবকসহ বিভিন্ন পেশার মানুষ প্রতিদিন এসব ওষুধ কিনে সেবন করছে। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই নাইট্রাজেপাম, ডায়াজেপাম ও ক্লোনাজেপাম জাতীয় ঘুমের ট্যাবলেট বিক্রি করা হচ্ছে। এসব ট্যাবলেট ব্যবহার করে ‘ঘুটনি’ নামে পরিচিত এক ধরনের মাদক তৈরি করা হচ্ছে, যা অল্প দামে সহজলভ্য হওয়ায় তরুণদের মধ্যে দ্রুত আসক্তি তৈরি করছে।

চকগৌরী বাজার ও আশপাশের বাসিন্দারা জানান, এ ধরনের মাদক সেবনের ফলে যুবকদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ছে। পাশাপাশি পড়াশোনায় অনীহা, পারিবারিক অশান্তি এবং সামাজিক অবক্ষয় ক্রমেই প্রকট হয়ে উঠছে। অনেক তরুণ মানসিক ভারসাম্য হারিয়ে অসংলগ্ন আচরণ করছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি,অবিলম্বে সংশ্লিষ্ট ফার্মেসীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শপত্র ছাড়া ঘুমের ট্যাবলেট ও নিয়ন্ত্রিত ওষুধ বিক্রি বন্ধে প্রশাসনের জোরালো ভূমিকা প্রয়োজন। তা না হলে ভবিষ্যতে এই এলাকার তরুণ সমাজ আরও ভয়াবহ বিপদের মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ।

এই বিষয়ে নওগাঁ জেলা ড্রাগ সুপার সাকিল আহমেদ বলেন, চিকিৎসকের বৈধ প্রেসক্রিপশন ছাড়া কোনো ফার্মেসি থেকে নাইট্রাজেপাম, ডায়াজেপাম, ক্লোনাজেপামসহ নিয়ন্ত্রিত ঘুমের ওষুধ বিক্রি সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ফার্মেসির বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং খুব শিগগিরই অভিযানে যাওয়ার প্রস্তুতি রয়েছে। জনস্বার্থে সবাইকে সচেতন থাকতে হবে এবং এমন অনিয়মের তথ্য আমাদের জানাতে হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নওগাঁর মহাদেবপুরে মাদক তৈরি করছে ঘুমের ট্যাবলেট দিয়ে হুমকির মুখে যুব সমাজ

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ