দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

খানসামায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

নবীন বরণে ব্যতিক্রমী উদ্যোগ বিএইউএসটি এআইএস বিভাগের

দায়িত্ব থেকে পদত্যাগ, কারণ জানালেন ভারতের শিক্ষামন্ত্রী

বেরোবির  লাইব্রেরীর ওয়াসরুম, গ্যারেজ ও আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ছাত্রদল নেতা মাসুদের নেতৃত্বে স্মারকলিপি প্রদান

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক্ষক

বেরোবিতে দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের যৌক্তিক সমাধান ও  অনিয়ম তদন্তের দাবি

বেরোবিতে পদোন্নতির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি:উপাচার্যকে ব্যর্থ প্রশাসক ঘোষণা

জবি উপাচার্যকে বিতর্কিত করতে সক্রিয় একটি মহল

১১ জানুয়ারীতেও ৩ কোটি বই পায়নি শিক্ষার্থীরা

বছরের প্রথম দিনে পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার রেওয়াজ থাকলেও এবারও যথাসময়ে তা সরবরাহ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। প্রাথমিকের পাঠ্যবই সরবরাহ সম্ভব হলেও মাধ্যমিক ও ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা সব পাঠ্যবই পায়নি। মূলত, টেন্ডার দেরিতে দেওয়ায় মাধ্যমিক ও ইবতেদায়ি মাদ্রাসার বই ছাপার কাজ পিছিয়ে পড়ে। এর জেরে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছায়নি।

রবিবার (১১ জানুয়ারি) এনসিটিবি জানায়, বর্তমানে দুই কোটি ৯২ লাখ ১৮ হাজার ৬০৯টি পাঠ্যবই সরবরাহ হয়নি। শতাংশ হিসেবে সরবরাহ এখনও সম্পন্ন হয়নি ১৩ দশমিক ৬৩ শতাংশ।আগামী ১৫ জানুয়ারির মধ্যে বই সরবরাহ সম্পন্ন হবে বলে দাবি করছে এনসিটিবি। যদিও এর আগে বই সরবরাহের তারিখ ঘোষণা করলেও তাতে ব্যর্থ হয়েছে সংস্থাটি।পাঠ্যবই সরবরাহের বিষয়ে জানতে চাইলে এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক মোহাম্মদ মতিউর রহমান খান পাঠান বলেন, “গত ১০ জানুয়ারি পর্যন্ত তথ্য অনুযায়ী মাধ্যমিকের (ইবতেদায়িসহ) ১৮ কোটি ৫০ লাখ ৯৫ হাজার ৬৬৫টি পাঠ্যবই সরবরাহ সম্পন্ন হয়েছে। আগামী ১৫ জানুয়ারি মধ্যে শতভাগ পাঠ্যবই সরবরাহ সম্পন্ন হবে।”

গত ৪ জানুয়ারি এনসিটিবি ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণ ও বিতরণের সর্বশেষ অগ্রগতির তথ্য দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়। এতে বলা হয়েছিল, মাধ্যমিক ও প্রাথমিক স্তরের মোট পাঠ্যবইয়ের গড়ে ৮৪ দশমিক ৭৮ শতাংশ সরবরাহ সম্পন্ন হয়েছে।প্রসঙ্গত, সব শিক্ষার্থীদের নিকট পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন পৌঁছে দেওয়ার জন্য এনসিটিবির ওয়েবসাইটে (www.nctb.gov.bd) সব স্তরের সকল বইয়ের অনলাইন সংস্করণ গত বছরের ২৮ ডিসেম্বর আপলোড করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১১ জানুয়ারীতেও ৩ কোটি বই পায়নি শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

বছরের প্রথম দিনে পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার রেওয়াজ থাকলেও এবারও যথাসময়ে তা সরবরাহ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। প্রাথমিকের পাঠ্যবই সরবরাহ সম্ভব হলেও মাধ্যমিক ও ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা সব পাঠ্যবই পায়নি। মূলত, টেন্ডার দেরিতে দেওয়ায় মাধ্যমিক ও ইবতেদায়ি মাদ্রাসার বই ছাপার কাজ পিছিয়ে পড়ে। এর জেরে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছায়নি।

রবিবার (১১ জানুয়ারি) এনসিটিবি জানায়, বর্তমানে দুই কোটি ৯২ লাখ ১৮ হাজার ৬০৯টি পাঠ্যবই সরবরাহ হয়নি। শতাংশ হিসেবে সরবরাহ এখনও সম্পন্ন হয়নি ১৩ দশমিক ৬৩ শতাংশ।আগামী ১৫ জানুয়ারির মধ্যে বই সরবরাহ সম্পন্ন হবে বলে দাবি করছে এনসিটিবি। যদিও এর আগে বই সরবরাহের তারিখ ঘোষণা করলেও তাতে ব্যর্থ হয়েছে সংস্থাটি।পাঠ্যবই সরবরাহের বিষয়ে জানতে চাইলে এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক মোহাম্মদ মতিউর রহমান খান পাঠান বলেন, “গত ১০ জানুয়ারি পর্যন্ত তথ্য অনুযায়ী মাধ্যমিকের (ইবতেদায়িসহ) ১৮ কোটি ৫০ লাখ ৯৫ হাজার ৬৬৫টি পাঠ্যবই সরবরাহ সম্পন্ন হয়েছে। আগামী ১৫ জানুয়ারি মধ্যে শতভাগ পাঠ্যবই সরবরাহ সম্পন্ন হবে।”

গত ৪ জানুয়ারি এনসিটিবি ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণ ও বিতরণের সর্বশেষ অগ্রগতির তথ্য দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়। এতে বলা হয়েছিল, মাধ্যমিক ও প্রাথমিক স্তরের মোট পাঠ্যবইয়ের গড়ে ৮৪ দশমিক ৭৮ শতাংশ সরবরাহ সম্পন্ন হয়েছে।প্রসঙ্গত, সব শিক্ষার্থীদের নিকট পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন পৌঁছে দেওয়ার জন্য এনসিটিবির ওয়েবসাইটে (www.nctb.gov.bd) সব স্তরের সকল বইয়ের অনলাইন সংস্করণ গত বছরের ২৮ ডিসেম্বর আপলোড করা হয়।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ