দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

তারিখ=০৯/০৮/২০২৬ ইং  বন্দরের রাস্তার ফোরলেন কাজের উদ্ভোধন করলেন ডা. জাহিদ

ছাত্রদল থেকে ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ৩৫ বছরের সংগ্রাম—১৬ মামলার ঝড় পেরিয়ে এবার বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সেই শিক্ষক নেতা

মদনে ইজারার নামে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

ইউএনওকে জানানোর পরও ঠাকুরগাঁওয়ে বাল্যবিবাহ  কাজীর ‘খসড়া বিয়ে’ বক্তব্যে বিতর্ক, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয় কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণ কিত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১১দফা দাবীতে ঝালকাঠি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিপ্রদান

তিস্তার আকস্মিক বন্যায় ভেঙে গেল সড়ক, ভোগান্তিতে ২ হাজার পরিবার

ছাতকে পূর্ববিরোধের জেরে সংঘর্ষ: হত্যাচেষ্টা, গুরুতর জখম ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা

মানবতার সেবায় সাংবাদিক হামিদুর: তীব্র শীতে তিস্তাপাড়ের মানুষের পাশে দাঁড়ালেন

তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক সেই সময় তিস্তা নদীতীরবর্তী চরাঞ্চলের শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিজয় টেলিভিশনের রংপুর ব্যুরো ও রংপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি, সাংবাদিক ও সমাজকর্মী পিএম হামিদুর রহমান হামিদ।

তার ব্যক্তিগত উদ্যোগে চলতি শীত মৌসুমে তিস্তা চরাঞ্চলসহ নিজ এলাকার অতি দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ মানবিক কর্মসূচির আওতায় শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের এসপারের বাঁধসংলগ্ন তিস্তা চরাঞ্চল এবং পলাশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ২০০টি কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে পিএম হামিদুর রহমান হামিদ বলেন, প্রতিবছর শীত মৌসুমে তিস্তা চরাঞ্চলের মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়ে। নদীভাঙন, দারিদ্র্য ও কর্মসংস্থানের অভাবে তাদের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। অনেক পরিবার পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয়। সামাজিক দায়িত্ববোধ থেকেই তিনি এসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করতে পারে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন পলাশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান, বাইতুল মোকাররম পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হোসেন আলী, মসজিদের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী।

স্থানীয়দের মতে, প্রতিবছর নিয়মিত সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পিএম হামিদুর রহমান হামিদ তিস্তা চরাঞ্চলের অসহায় মানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মানবতার সেবায় সাংবাদিক হামিদুর: তীব্র শীতে তিস্তাপাড়ের মানুষের পাশে দাঁড়ালেন

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক সেই সময় তিস্তা নদীতীরবর্তী চরাঞ্চলের শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিজয় টেলিভিশনের রংপুর ব্যুরো ও রংপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি, সাংবাদিক ও সমাজকর্মী পিএম হামিদুর রহমান হামিদ।

তার ব্যক্তিগত উদ্যোগে চলতি শীত মৌসুমে তিস্তা চরাঞ্চলসহ নিজ এলাকার অতি দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ মানবিক কর্মসূচির আওতায় শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের এসপারের বাঁধসংলগ্ন তিস্তা চরাঞ্চল এবং পলাশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ২০০টি কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে পিএম হামিদুর রহমান হামিদ বলেন, প্রতিবছর শীত মৌসুমে তিস্তা চরাঞ্চলের মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়ে। নদীভাঙন, দারিদ্র্য ও কর্মসংস্থানের অভাবে তাদের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। অনেক পরিবার পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয়। সামাজিক দায়িত্ববোধ থেকেই তিনি এসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করতে পারে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন পলাশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান, বাইতুল মোকাররম পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হোসেন আলী, মসজিদের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী।

স্থানীয়দের মতে, প্রতিবছর নিয়মিত সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পিএম হামিদুর রহমান হামিদ তিস্তা চরাঞ্চলের অসহায় মানুষের কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ