দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

নিখোঁজ ক্ষুদে ফুটবলার তুহিন উদ্ধারের দাবিতে ভেড়ামারায় মানববন্ধন

কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজ ক্ষুদে ফুটবলার তুহিন (দিনহো) কে দ্রুত উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল ১১টায় ভেড়ামারা মডেল থানার সামনে নিখোঁজ তুহিনের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে তুহিনের পরিবারের সদস্যরা জানান, ভেড়ামারার ফারাকপুর বাঁধপাড়া গ্রামের বাবলু সর্দারের দ্বিতীয় পুত্র তুহিন (দিনহো) গত ৮ নভেম্বর ২০২৫ তারিখে নিখোঁজ হয়। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার গভীর আগ্রহ ছিল এবং সে একজন প্রতিভাবান খেলোয়াড় হিসেবে পরিচিত ছিল। একদিন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখতো তুহিন। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে অপহরণ বা গুম করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি এবং জড়িতদের গ্রেপ্তার করা হয়নি।

তুহিনের পিতা বাবলু সর্দার কান্নায় ভেঙে পড়ে প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন,

“আমাদের সন্তানকে সুস্থ অবস্থায় ফেরত চাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানান, অবিলম্বে তুহিনকে উদ্ধার করা না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নিখোঁজ ক্ষুদে ফুটবলার তুহিন উদ্ধারের দাবিতে ভেড়ামারায় মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজ ক্ষুদে ফুটবলার তুহিন (দিনহো) কে দ্রুত উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল ১১টায় ভেড়ামারা মডেল থানার সামনে নিখোঁজ তুহিনের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে তুহিনের পরিবারের সদস্যরা জানান, ভেড়ামারার ফারাকপুর বাঁধপাড়া গ্রামের বাবলু সর্দারের দ্বিতীয় পুত্র তুহিন (দিনহো) গত ৮ নভেম্বর ২০২৫ তারিখে নিখোঁজ হয়। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার গভীর আগ্রহ ছিল এবং সে একজন প্রতিভাবান খেলোয়াড় হিসেবে পরিচিত ছিল। একদিন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখতো তুহিন। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে অপহরণ বা গুম করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি এবং জড়িতদের গ্রেপ্তার করা হয়নি।

তুহিনের পিতা বাবলু সর্দার কান্নায় ভেঙে পড়ে প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন,

“আমাদের সন্তানকে সুস্থ অবস্থায় ফেরত চাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানান, অবিলম্বে তুহিনকে উদ্ধার করা না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ