দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

সৌদি আরব থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

চলতি ২০২৫-২৬ অর্থবছরে কৃষিক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সৌদি আরব থেকে প্রায় ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব আজ অনুমোদন দিয়েছে সরকার।মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সৌদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১৫তম লটের আওতায় এ সার আমদানি করা হবে। যার মোট ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ৪১ লাখ টাকা এবং প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯০ মার্কিন ডলার।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সৌদি আরব থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

চলতি ২০২৫-২৬ অর্থবছরে কৃষিক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সৌদি আরব থেকে প্রায় ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব আজ অনুমোদন দিয়েছে সরকার।মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সৌদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১৫তম লটের আওতায় এ সার আমদানি করা হবে। যার মোট ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ৪১ লাখ টাকা এবং প্রতি টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯০ মার্কিন ডলার।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ