দিনাজপুরে বালুবাড়ীতে এক ছাত্রীর মরদেহ উদ্ধার। দিনাজপুর সরকারী মহিলা কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মোছাঃ মোস্তারিনা আকতারের মরাদেহ শহরের বালুবাড়ী একটি ছাত্রী নিবাসে রুম থেকে উদ্ধার করেছে কোতয়ালি পুলিশ।
পুলিশ জানান, আজ মঙ্গলবার সকাল ১০ টায় ছাত্রী নিবাসের এক ছাত্রী মৃত্যুর সংবাদে ঘটনা স্থলে পৌছালে মৃত মোছাঃ মোস্তারিনা আকতারের মরদেহ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের আমবাড়ী এলাকার গোলাম মোস্তফার মেয়ে।
দুই বোন এক ভাইয়ের মধ্যে মোস্তারিনা মেজো। প্রাথমিক ভাবে অপমৃত্যু না এর পিছনে অন্য কারণ রয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে। এদিকে ময়না তদন্তের জন্য মোস্তারিনার লাশ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। মেয়েটি নিজের ওড়না ব্যবহার করে আত্মহত্যা করেছে। পরবর্তীতে তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন