ভারতের টেলিভিশন সম্প্রচার বাংলাদেশে সম্পূর্ণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। এছাড়া ভারতীয় টেলিভিশনের নাটক আমাদের সামাজিক বন্ধনকে ছিন্ন করছে বলেও মন্তব্য করেন তিনি।সোমবার (৫ জানুয়ারি) সোহেল রানা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এসব কথা বলেন।
এদিন বিকাল ৩টা ১৮ মিনিটে দেওয়া স্ট্যাটাসে সোহেল রানা লিখেন, ‘আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে ততক্ষণ ভারতের টেলিভিশন ও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।’৩টা ২১ মিনিটে আরেকটি পোস্টে ভারতীয় নাটকের সমালোচনা করে তিনি লিখেন, ‘ভারতীয় টেলিভিশনের বউ শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে।’
প্রসঙ্গত, টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ মৌসুমের সব ম্যাচের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন