দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ০৪ জানুয়ারি ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজনের কারাদণ্ড

 শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

দণ্ডপ্রাপ্তরা হলেন,উপজেলার হালচাটি গ্রামের মো.জসিম উদ্দিন (২২) ও চাপাঝোড়া গ্রামের রাকিবুল ইসলাম (২০)। অভিযানে একটি মাহিন্দ্র ট্রাক্টর ও ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্যান্য সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি অসাধু চক্র উপজেলার বিভিন্ন নদী,খাল ও ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু পরিবহনের সময় দুই চালককে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. জসিম উদ্দিনকে ২৫ দিন এবং রাকিবুল ইসলামকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন,অবৈধভাবে বালু পরিবহনের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

 শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের দায়ে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

দণ্ডপ্রাপ্তরা হলেন,উপজেলার হালচাটি গ্রামের মো.জসিম উদ্দিন (২২) ও চাপাঝোড়া গ্রামের রাকিবুল ইসলাম (২০)। অভিযানে একটি মাহিন্দ্র ট্রাক্টর ও ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অন্যান্য সংশ্লিষ্টরা পালিয়ে যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি অসাধু চক্র উপজেলার বিভিন্ন নদী,খাল ও ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু পরিবহনের সময় দুই চালককে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. জসিম উদ্দিনকে ২৫ দিন এবং রাকিবুল ইসলামকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন,অবৈধভাবে বালু পরিবহনের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ