দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

দিনাজপুর ২টি আসনে বাছাইয়ে এক প্রার্থীর বাতিল বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম স্থগিত

দিনাজপুরে ২টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে একটি মনোনয়নপত্র বাতিল ও একটি মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম দিনাজপুর-৩ (সদর) আসনে কমিউনিষ্ট পার্টির প্রার্থী 

অমৃত কুমার রায়ের মনোনয়নপত্র বাতিল এদিকে দিনাজপুর সদর আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় তাঁর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ জিলহাজ্ব উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, এ নিয়ে দিনাজপুর সদর-৩ সদর আসনসহ ৪'টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুটি মনোনয়নপত্র, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায় ও দিনাজপুর-১, আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ মনজুরুল হক চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

শনিবার সকালে দিনাজপুর সদর আসনের ১০ জন প্রার্থী  ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা)  আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। মনোনয়নপত্রে যাচাই-বাছাইয়ে  বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়নপত্রে দলীয় প্রধানের স্বাক্ষর না থাকায় তা বাতিল করা হয়।

এছাড়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর দাখিলকৃত মনোনয়নপত্র গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও ১৯৭২) এর ১৪(৪) ধারা অনুযায়ী স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মৃত ব্যক্তির মনোনয়নপত্র দাখিল গ্রহণযোগ্য নয় বিধায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যাচাই-বাছাই শেষে দিনাজপুর-৩ সদর আসনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর  প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমসহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বিকেলে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা),

আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে ৪ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন-বিএনপি’র প্রার্থী মোঃ আক্তারুজ্জামান মিয়া, জামায়াতের মোঃ আফতাব উদ্দীন মোল্লা, জাতীয় পার্টির মোঃ নুরুল আমিন শাহ ও ইসলামী আন্দোলনের মোঃ আনোয়ার হোসাইন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

দিনাজপুর ২টি আসনে বাছাইয়ে এক প্রার্থীর বাতিল বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রের কার্যক্রম স্থগিত

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

দিনাজপুরে ২টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে একটি মনোনয়নপত্র বাতিল ও একটি মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম দিনাজপুর-৩ (সদর) আসনে কমিউনিষ্ট পার্টির প্রার্থী 

অমৃত কুমার রায়ের মনোনয়নপত্র বাতিল এদিকে দিনাজপুর সদর আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় তাঁর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ জিলহাজ্ব উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, এ নিয়ে দিনাজপুর সদর-৩ সদর আসনসহ ৪'টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুটি মনোনয়নপত্র, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায় ও দিনাজপুর-১, আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ মনজুরুল হক চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

শনিবার সকালে দিনাজপুর সদর আসনের ১০ জন প্রার্থী  ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা)  আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। মনোনয়নপত্রে যাচাই-বাছাইয়ে  বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়নপত্রে দলীয় প্রধানের স্বাক্ষর না থাকায় তা বাতিল করা হয়।

এছাড়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর দাখিলকৃত মনোনয়নপত্র গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও ১৯৭২) এর ১৪(৪) ধারা অনুযায়ী স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মৃত ব্যক্তির মনোনয়নপত্র দাখিল গ্রহণযোগ্য নয় বিধায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যাচাই-বাছাই শেষে দিনাজপুর-৩ সদর আসনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর  প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমসহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বিকেলে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা),

আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে ৪ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন-বিএনপি’র প্রার্থী মোঃ আক্তারুজ্জামান মিয়া, জামায়াতের মোঃ আফতাব উদ্দীন মোল্লা, জাতীয় পার্টির মোঃ নুরুল আমিন শাহ ও ইসলামী আন্দোলনের মোঃ আনোয়ার হোসাইন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ