দৈনিক উত্তরের নিউজ

বার্সা কেন গোল করতে নিষেধ করেছিল–রহস্য ফাঁস করলেন লেভানদোভস্কি

বার্সেলোনার আর্থিক দুর্দশার কথা তো কারো অজানা নয়। তাদের ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসিকে হারাতে হয়েছে আর্থিক সংকটের জন্যই। এবার রবার্ট লেভানদোভস্কি বার্সার অন্দরমহলের এক চমকপ্রদ ঘটনার কথা প্রকাশ করেছেন। তিনি স্বীকার করেছেন, লা লিগার কোনো এক মৌসুমের শেষ দিকে ক্লাবের পক্ষ থেকে তাকে গোল না করার অনুরোধ জানানো হয়েছিল। এমন অদ্ভুত অনুরোধের নেপথ্যে ছিল খরচ কমানোর চেষ্টা।পোল্যান্ডের এই স্ট্রাইকার নিশ্চিত করেছেন, বিষয়টি একটি বোনাস ক্লজের সঙ্গে জড়িত ছিল এবং এই অস্বাভাবিক পরিস্থিতি তার মাথায় গভীরভাবে গেঁথে যায়, যা বার্সেলোনার তৎকালীন আর্থিক চাপের মাত্রা স্পষ্ট করে।২০২২–২৩ লা লিগা মৌসুমের শেষ ভাগে বার্সেলোনা লেভানদোভস্কিকে ঘিরে এক ব্যতিক্রমী আর্থিক হিসাব-নিকাশ করে। লিগ শিরোপা জেতা ততদিনে নিশ্চিত হয়ে গেছে কাতালান জায়ান্টদের, আর মৌসুমও তখন শেষের পথে। কিন্তু একই সঙ্গে ক্লাবের সামনে ছিল পারফরম্যান্সভিত্তিক একটি বড় অঙ্কের অর্থ পরিশোধের শঙ্কা, যা নির্ভর করছিল লেভানদোভস্কির গোলসংখ্যার ওপর।

সে সময় লিগে লেভানদোভস্কির গোল ছিল ২৩টি। তার দলবদলের চুক্তির শর্ত অনুযায়ী, সে মৌসুমে আর মাত্র দুটি গোল করলে তার সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত ২৫ লাখ ইউরো (৩৬ কোটি টাকা) পরিশোধ করতে হতো বার্সেলোনাকে। তখনকার চলমান আর্থিক সংকটের কারণে ক্লাবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এই অতিরিক্ত খরচ এড়াতে আগ্রহী ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বার্সা কেন গোল করতে নিষেধ করেছিল–রহস্য ফাঁস করলেন লেভানদোভস্কি

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

বার্সেলোনার আর্থিক দুর্দশার কথা তো কারো অজানা নয়। তাদের ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসিকে হারাতে হয়েছে আর্থিক সংকটের জন্যই। এবার রবার্ট লেভানদোভস্কি বার্সার অন্দরমহলের এক চমকপ্রদ ঘটনার কথা প্রকাশ করেছেন। তিনি স্বীকার করেছেন, লা লিগার কোনো এক মৌসুমের শেষ দিকে ক্লাবের পক্ষ থেকে তাকে গোল না করার অনুরোধ জানানো হয়েছিল। এমন অদ্ভুত অনুরোধের নেপথ্যে ছিল খরচ কমানোর চেষ্টা।পোল্যান্ডের এই স্ট্রাইকার নিশ্চিত করেছেন, বিষয়টি একটি বোনাস ক্লজের সঙ্গে জড়িত ছিল এবং এই অস্বাভাবিক পরিস্থিতি তার মাথায় গভীরভাবে গেঁথে যায়, যা বার্সেলোনার তৎকালীন আর্থিক চাপের মাত্রা স্পষ্ট করে।২০২২–২৩ লা লিগা মৌসুমের শেষ ভাগে বার্সেলোনা লেভানদোভস্কিকে ঘিরে এক ব্যতিক্রমী আর্থিক হিসাব-নিকাশ করে। লিগ শিরোপা জেতা ততদিনে নিশ্চিত হয়ে গেছে কাতালান জায়ান্টদের, আর মৌসুমও তখন শেষের পথে। কিন্তু একই সঙ্গে ক্লাবের সামনে ছিল পারফরম্যান্সভিত্তিক একটি বড় অঙ্কের অর্থ পরিশোধের শঙ্কা, যা নির্ভর করছিল লেভানদোভস্কির গোলসংখ্যার ওপর।

সে সময় লিগে লেভানদোভস্কির গোল ছিল ২৩টি। তার দলবদলের চুক্তির শর্ত অনুযায়ী, সে মৌসুমে আর মাত্র দুটি গোল করলে তার সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত ২৫ লাখ ইউরো (৩৬ কোটি টাকা) পরিশোধ করতে হতো বার্সেলোনাকে। তখনকার চলমান আর্থিক সংকটের কারণে ক্লাবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এই অতিরিক্ত খরচ এড়াতে আগ্রহী ছিলেন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ