দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ যশোরে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ যশোরে

‎দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। আজ শনিবার সকাল পৌনে ৭টায় যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয় ৮দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

‎এর আগের দিন গতকাল শুক্রবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ছিল যশোরে। যশোর মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সামনে আরো শীত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

‎টানা দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা ও উত্তরের হিমেল হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্বিষহ হয়ে উঠেছে এই এলাকার মানুষের জীবনযাত্রা। দিনের মধ্যভাগে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিলছে। তবে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে কৃষকেরা দেরিতে মাঠে কাজে যাচ্ছেন।ভোগান্তিতে  পড়তে হচ্ছে নানা শ্রেণী পেশার মানুষদের। আরো অসুবিধা হচ্ছে ফুটপাতে ও রেল স্টেশনে  বসবাস করা বাসস্থানহীন মানুষদের। 

‎এছাড়া যশোরে শীতের তীব্রতা বাড়ায় ঠান্ডাজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। জ্বর, হাঁচি, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। যশোর সদর হাসপাতালে ভর্তি হয়েছে কিছু মানুষ।শীতের কারণে সারা দিনই গরম পোশাক পরে চলাচল করছেন মানুষজন। শীতকালীন রোগবালাই থেকে রক্ষা পেতে গরম পানি পান ও গরম কাপড় ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ যশোরে

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

‎দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। আজ শনিবার সকাল পৌনে ৭টায় যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয় ৮দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

‎এর আগের দিন গতকাল শুক্রবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ছিল যশোরে। যশোর মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সামনে আরো শীত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

‎টানা দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা ও উত্তরের হিমেল হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্বিষহ হয়ে উঠেছে এই এলাকার মানুষের জীবনযাত্রা। দিনের মধ্যভাগে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিলছে। তবে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে কৃষকেরা দেরিতে মাঠে কাজে যাচ্ছেন।ভোগান্তিতে  পড়তে হচ্ছে নানা শ্রেণী পেশার মানুষদের। আরো অসুবিধা হচ্ছে ফুটপাতে ও রেল স্টেশনে  বসবাস করা বাসস্থানহীন মানুষদের। 

‎এছাড়া যশোরে শীতের তীব্রতা বাড়ায় ঠান্ডাজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। জ্বর, হাঁচি, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন অনেকে। যশোর সদর হাসপাতালে ভর্তি হয়েছে কিছু মানুষ।শীতের কারণে সারা দিনই গরম পোশাক পরে চলাচল করছেন মানুষজন। শীতকালীন রোগবালাই থেকে রক্ষা পেতে গরম পানি পান ও গরম কাপড় ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ