দৈনিক উত্তরের নিউজ
আপডেট : রোববার, ২১ ডিসেম্বর ২০২৫

সুইপার কলনিতে থেকে মাদকদ্রব্য উদ্ধার

সুইপার কলনিতে থেকে মাদকদ্রব্য উদ্ধার

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম -এর সরাসরি তত্ত্বাবধান ও নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানটি নওগাঁ সদর থানাধীন ননিয়া পট্টি এলাকায় পরিচালিত হয়। নওগাঁ সদর মডেল থানার অফিসার ও ফোর্স এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে ডিবি ইনচার্জসহ সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্স সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

  অভিযান মূল লক্ষ্য ছিল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারীদের সনাক্তকরণ ও আইনের আওতায় আনা।অভিযান চলাকালে কলোনীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একইসাথে মাদক বিক্রয়ের নগদ অর্থ ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং ০২ (দুই) জন চিহ্নিত মাদক কারবারীকে হাতেনাতে মাদকসহ আটক করা হয়।

অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারী কৌশলে পালিয়ে  যায়। পলাতক আসামিদের সনাক্তকরণ ও গ্রেফতারের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্ধারকৃত আলামতের বিস্তারিত বিবরণ-

 সর্বমোট  ৭০ (সত্তর) কেজি গাঁজা।

 CAREWS Country Liquor ১। (1000 ml) লেখা সংবলিত মদ ভর্তি প্লাস্টিক বোতল — ০৫ টি

CAREWS Country Liquor (500 ml)* লেখা সংবলিত মদ ভর্তি প্লাস্টিক বোতল — ১৩ টি

মদ ভর্তি সাদা প্লাস্টিক বোতল — ১৭ টি (মোট ওজন ৫১০০ গ্রাম) সর্বমোট তরল মদ: ১৬ লিটার ৬০০ মিলিলিটার

খালি প্লাস্টিক বোতল — ৪৫ টি

কর্ক — ৬৬০ টি উদ্ধার করা হয়।

বিভিন্ন মূল্যমানের নোটে মাদক বিক্রয়লব্ধ সর্বমোট ১,০০,৮৯০/- (এক লক্ষ আটশত নব্বই) টাকা উদ্ধার করা হয়। একটি স্মার্ট মোবাইল ফোন, যা মাদক কারবারে ব্যবহৃত হওয়ার প্রাথমিক আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সমাজ থেকে মাদক নির্মূলে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

Image

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সুইপার কলনিতে থেকে মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ