দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে বেনাপোলে ছাত্র-জনতার লংমার্চ টু বর্ডার

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের প্রতিবাদে শার্শা উপজেলায় ছাত্র-জনতার উদ্যোগে ‘লংমার্চ টু বর্ডার’ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বেনাপোল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট বর্ডারে গিয়ে শেষ হয়।

মিছিলটি বেনাপোল চেকপোস্টে পৌঁছালে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। এ সময় বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, “এই বাংলায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমান সাকিব।

সমাবেশে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদুল্লাহ আল গালিব, সদস্য সচিব সাজেদুর রহমান শিপু, যশোর জেলা ছাত্রশিবিরের সদস্য রেজওয়ান রহমান আকাশ, শার্শা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান ও দাওয়াহ সম্পাদক জাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে আগামী দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

শরীফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে বেনাপোলে ছাত্র-জনতার লংমার্চ টু বর্ডার

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের প্রতিবাদে শার্শা উপজেলায় ছাত্র-জনতার উদ্যোগে ‘লংমার্চ টু বর্ডার’ কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বেনাপোল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট বর্ডারে গিয়ে শেষ হয়।

মিছিলটি বেনাপোল চেকপোস্টে পৌঁছালে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। এ সময় বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, “এই বাংলায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই। খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমান সাকিব।

সমাবেশে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদুল্লাহ আল গালিব, সদস্য সচিব সাজেদুর রহমান শিপু, যশোর জেলা ছাত্রশিবিরের সদস্য রেজওয়ান রহমান আকাশ, শার্শা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান ও দাওয়াহ সম্পাদক জাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত খুনিদের বাংলাদেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে আগামী দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ