দৈনিক উত্তরের নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৩৯২

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৩৯২

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৯২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী এবং ৩৭৭ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় ব্যক্তি। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। 

এছাড়া সন্দেহভাজন যানবাহন তল্লাশি ও জননিরাপত্তার স্বার্থে বুধবার রাজধানীর প্রবেশ ও বহির্গমন ১১টি স্থানে বিকোল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত  বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় বিভিন্ন ধরনের ৭৬৯টি যানবাহন তল্লাশি করে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ডিএমপির চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৩৯২

প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

featured Image

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৯২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জন সক্রিয় নেতাকর্মী এবং ৩৭৭ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় ব্যক্তি। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। 

এছাড়া সন্দেহভাজন যানবাহন তল্লাশি ও জননিরাপত্তার স্বার্থে বুধবার রাজধানীর প্রবেশ ও বহির্গমন ১১টি স্থানে বিকোল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত  বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় বিভিন্ন ধরনের ৭৬৯টি যানবাহন তল্লাশি করে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ডিএমপির চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ