ফরিদপুরের আলফাডাঙ্গায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি স্থানীয় যুবলীগের একজন নেতা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার যুবলীগ নেতার নাম মো. রবিউল শেখ (৪৫)। তিনি আলফাডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেজিডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মৃত ইউনুচ শেখের ছেলে। তিনি আলফাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিউল শেখ আলফাডাঙ্গা থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
আলফাডাঙ্গা থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামিকে থানায় এনে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পুলিশ আরও জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন