বুধবার সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের গিড়িয়ারপার এলাকার পুকুরখুড়ির একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তামাক ক্ষেতে পানি দিতে এসে এক কৃষক ডোবার পাশে ইউড্রেনের ভেতরে একটি জুতা দেখতে পান। পরে তিনি ইউড্রেনের ভেতরে একজন মানুষ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। স্থানীয়রা সেখানে গিয়ে দেখেন, ইউড্রেনের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় একটি যুবকের মরদেহ পড়ে আছে।
পরে ৯৯৯ নম্বরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের নাম রবিউল ইসলাম(৩০)। সে রংপুর সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড কেরানীর হাট বখতিয়ারপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে। রবিউল একটি বেসরকারি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। পাশাপাশি জীবিকার তাগিদে মিশুক অটো চালাতেন।
রবিউলের বড় ভাই বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে মিশুক অটো বিক্রির উদ্দেশ্যে রবিউল বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। রাতে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে গতকাল বুধবার সকালে হাজিরহাট থানায় বিষয়টি জানাতে আসলে সেখানে জানতে পারি গঙ্গাচড়ার গিড়িয়ারপাড় এলাকায় একজন অজ্ঞাত যুবকের লাশ পাওয়া গেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করি।
এবিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন