দৈনিক উত্তরের নিউজ
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

হাদিকে গুলি: নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধ পারাপারে জড়িত সন্দেহে আটক ২

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারে সহায়তার অভিযোগে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি জানায়, শেরপুর জেলার সীমান্ত এলাকায় ফিলিপ নামের এক ব্যক্তির সহযোগী হিসেবে কাজ করছিলেন আটক দুজন। তারা সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজন পারাপারে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনার পর দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। এরই ধারাবাহিকতায় এই অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে, মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সেখানে নেওয়া হচ্ছে।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন ওসমান হাদির এক আত্মীয়। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান। পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা বিভাগ (ডিবি)-তে হস্তান্তর করা হয়।

এই ঘটনায় এখন পর্যন্ত একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, সীমান্ত দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুই সদস্য, অভিযুক্ত ফয়সালের স্ত্রী ও শ্যালকসহ আরও এক নারী।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্তের একজন চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়।

সূত্র সময় টিভি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

হাদিকে গুলি: নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধ পারাপারে জড়িত সন্দেহে আটক ২

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ