দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

অস্ট্রেলিয়ায় বাবা-ছেলের বন্দুক হামলায় নিহত ১৫, আহত ৪২

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে গতকাল রোববার সন্ধ্যায় ইহুদিদের একটি উৎসব চলাকালে বন্দুকধারীদের হামলায় এক শিশুসহ ১৫ জন নিহত এবং আরো ৪২ জন আহত হয়েছে। রোববারের এই হামলাতে অংশ নেয় এক বাবা ও তার ছেলে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) কর্তৃপক্ষ ‘হানুকা’ উৎসবের এই হামলাকে পরিকল্পিত ‘ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দুই ব্যক্তি গতকাল রোববার সন্ধ্যায় হানুকা উদযাপনের শুরুতে সৈকতে জমায়েত হওয়া লোকের ভিড়ের মধ্যে গুলি চালায়। ফলে পর্যটকরা আতঙ্কিত হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়।

অস্ট্রেলিয়ায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ গণহত্যায় নিহত ১৫ জনের মধ্যে ১০ বছর বয়সী একটি শিশুও রয়েছে। গুলিবিদ্ধ ও অন্যান্য আহত অবস্থায় আরও ৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এখানো জানতে পারেনি ঠিক কোন কারণে এই গোলাগুলির ঘটনা ঘটলো। তবে তারা ধারণা করছে দেশটিতে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের লোকজনকে ভয় দেখানোর জন্যই এই হামলা চালানো হয়েছে।

বন্ডি সৈকত নামে পরিচিত ওই এলাকায় আজ সোমবার নিহতদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, ‘গতকাল আমরা যা দেখেছি তা সত্যিকার অশুভ কাজ, এটা এক ধরনের ইহুদিবিদ্বেষ, এক ধরনের সন্ত্রাসী কাজ।’

তারা ১০ মিনিট ধরে সমুদ্র সৈকতে গুলি চালায় এবং পুলিশ ৫০ বছর বয়সী বাবাকে গুলি করে হত্যা করে। পরে ২৪ বছর বয়সী ছেলেটিকে গ্রেপ্তার করে পুলিশ। সে এখন মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গোলাগুলির কয়েক ঘণ্টা পর পুলিশ বন্ডি সৈকতের কাছে একটি পার্ক করা গাড়ি থেকে হাতে তৈরি একটি বোমাও উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বাবা ও ছেলে মিলে বোমাটি সেখানে পেতে রেখেছিল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়ায় বাবা-ছেলের বন্দুক হামলায় নিহত ১৫, আহত ৪২

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

featured Image

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে গতকাল রোববার সন্ধ্যায় ইহুদিদের একটি উৎসব চলাকালে বন্দুকধারীদের হামলায় এক শিশুসহ ১৫ জন নিহত এবং আরো ৪২ জন আহত হয়েছে। রোববারের এই হামলাতে অংশ নেয় এক বাবা ও তার ছেলে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) কর্তৃপক্ষ ‘হানুকা’ উৎসবের এই হামলাকে পরিকল্পিত ‘ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দুই ব্যক্তি গতকাল রোববার সন্ধ্যায় হানুকা উদযাপনের শুরুতে সৈকতে জমায়েত হওয়া লোকের ভিড়ের মধ্যে গুলি চালায়। ফলে পর্যটকরা আতঙ্কিত হয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়।

অস্ট্রেলিয়ায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ গণহত্যায় নিহত ১৫ জনের মধ্যে ১০ বছর বয়সী একটি শিশুও রয়েছে। গুলিবিদ্ধ ও অন্যান্য আহত অবস্থায় আরও ৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এখানো জানতে পারেনি ঠিক কোন কারণে এই গোলাগুলির ঘটনা ঘটলো। তবে তারা ধারণা করছে দেশটিতে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের লোকজনকে ভয় দেখানোর জন্যই এই হামলা চালানো হয়েছে।

বন্ডি সৈকত নামে পরিচিত ওই এলাকায় আজ সোমবার নিহতদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, ‘গতকাল আমরা যা দেখেছি তা সত্যিকার অশুভ কাজ, এটা এক ধরনের ইহুদিবিদ্বেষ, এক ধরনের সন্ত্রাসী কাজ।’

তারা ১০ মিনিট ধরে সমুদ্র সৈকতে গুলি চালায় এবং পুলিশ ৫০ বছর বয়সী বাবাকে গুলি করে হত্যা করে। পরে ২৪ বছর বয়সী ছেলেটিকে গ্রেপ্তার করে পুলিশ। সে এখন মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গোলাগুলির কয়েক ঘণ্টা পর পুলিশ বন্ডি সৈকতের কাছে একটি পার্ক করা গাড়ি থেকে হাতে তৈরি একটি বোমাও উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বাবা ও ছেলে মিলে বোমাটি সেখানে পেতে রেখেছিল।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ