দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে অদম্য নারীদের সংবর্ধনা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে “অদম্য” শীর্ষক কার্যক্রমের আওতায় অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে অদম্য নারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়জুর রাজ্জাক আকন্দ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম,নবাগত ওসি নাজমূল হাসান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম,সহকারী শিক্ষক রুস্তম আলী,সাংবাদিক গোলাম রব্বানী-টিটু ও জাহিদুল হক মনির প্রমুখ। এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী আব্দুল বারী ও অফিস সহায়ক ফরিদ আহমেদসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন নারী নেত্রী এবং কারিতাসসহ বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে ২০২৫-২০২৬ সনে ৫ টি ক্যাটাগরিতে ৫ জন নারীকে অদম্য সংবর্ধনা দেওয়া হয়। সভায় নির্বাচিত অদম্য নারীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে অদম্য নারীদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে “অদম্য” শীর্ষক কার্যক্রমের আওতায় অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বেগম রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে অদম্য নারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়জুর রাজ্জাক আকন্দ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম,নবাগত ওসি নাজমূল হাসান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম,সহকারী শিক্ষক রুস্তম আলী,সাংবাদিক গোলাম রব্বানী-টিটু ও জাহিদুল হক মনির প্রমুখ। এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী আব্দুল বারী ও অফিস সহায়ক ফরিদ আহমেদসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন নারী নেত্রী এবং কারিতাসসহ বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে ২০২৫-২০২৬ সনে ৫ টি ক্যাটাগরিতে ৫ জন নারীকে অদম্য সংবর্ধনা দেওয়া হয়। সভায় নির্বাচিত অদম্য নারীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ