নীলফামারীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মারুফ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ ডিসেম্বর ) সকাল ৭টার দিকে সদর উপজেলার হাজিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ চওড়া বড়গাছা ইউনিয়নের ছত্রসাল এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি নীলফামারী জজ কোর্টের ক্যান্টিন পরিচালনা করতেন।
প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মারুফ। হাজিগঞ্জ বাজারসংলগ্ন সড়কে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন