দৈনিক উত্তরের নিউজ
আপডেট : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

খানসামায় বেগম রোকেয়া দিবস পালিত

খানসামায় বেগম রোকেয়া দিবস পালিত

“নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং প্রতিকূলতাকে জয় করা অদম্য নারীদের সম্মাননা ও উপহার প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা শেষে ৩ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক, উপহার ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে সফল হিসেবে আঙ্গারপাড়া গ্রামের মোছা: রেখা, শিক্ষা ও চাকরিতে সাফল্যের জন্য পাকেরহাট গ্রামের দীপা রায় এবং সফল জননী হিসেবে আঙ্গারপাড়া গ্রামের ভারতী রানী রায় এ সম্মাননা লাভ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সুধীজন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খানসামায় বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image

“নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং প্রতিকূলতাকে জয় করা অদম্য নারীদের সম্মাননা ও উপহার প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা শেষে ৩ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক, উপহার ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে সফল হিসেবে আঙ্গারপাড়া গ্রামের মোছা: রেখা, শিক্ষা ও চাকরিতে সাফল্যের জন্য পাকেরহাট গ্রামের দীপা রায় এবং সফল জননী হিসেবে আঙ্গারপাড়া গ্রামের ভারতী রানী রায় এ সম্মাননা লাভ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও সুধীজন।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ