দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

হিলিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

হিলিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কর্মসূচির অংশ হিসেবে বোরো (উফশী) ধানের বীজ ৫ কেজি,  এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার প্রত্যেকে পেয়েছেন ৯০০ জন কৃষক। এছাড়া ৪০০ জন কৃষক হাইব্রিড বোরো ধানের বীজ পেয়েছেন, প্রত্যেকে ২ কেজি করে বীজ গ্রহণ করেছেন।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা আরজেনা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানোই সরকারের মূল লক্ষ্য। বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হলে কৃষক আরও আগ্রহী হয়ে বোরো চাষাবাদ করবে। এতে উৎপাদন বাড়বে এবং কৃষকের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহায়তা দিচ্ছে। এই প্রণোদনা বোরো মৌসুমে ভালো উৎপাদন অর্জনে বড় ভূমিকা রাখবে।

কৃষক হারেজ উদ্দিন জানান, বর্তমান বাজারে সার ও বীজের দাম বৃদ্ধির কারণে চাষাবাদে চাপ বেড়েছিল। সরকার বিনামূল্যে বীজ ও সার দেওয়ায় এবার আমরা স্বস্তির সঙ্গে চাষ করতে পারবো।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

হিলিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে কর্মসূচির অংশ হিসেবে বোরো (উফশী) ধানের বীজ ৫ কেজি,  এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার প্রত্যেকে পেয়েছেন ৯০০ জন কৃষক। এছাড়া ৪০০ জন কৃষক হাইব্রিড বোরো ধানের বীজ পেয়েছেন, প্রত্যেকে ২ কেজি করে বীজ গ্রহণ করেছেন।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা আরজেনা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানোই সরকারের মূল লক্ষ্য। বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হলে কৃষক আরও আগ্রহী হয়ে বোরো চাষাবাদ করবে। এতে উৎপাদন বাড়বে এবং কৃষকের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহায়তা দিচ্ছে। এই প্রণোদনা বোরো মৌসুমে ভালো উৎপাদন অর্জনে বড় ভূমিকা রাখবে।

কৃষক হারেজ উদ্দিন জানান, বর্তমান বাজারে সার ও বীজের দাম বৃদ্ধির কারণে চাষাবাদে চাপ বেড়েছিল। সরকার বিনামূল্যে বীজ ও সার দেওয়ায় এবার আমরা স্বস্তির সঙ্গে চাষ করতে পারবো।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ